শিরোনাম :
তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক বললেন তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ? চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট ৪ হাজার ২৮৪ ইউনিয়নে সাত বছরের বিচ্ছেদ ভুলে প্রিয়া রমনের কাছেই ফিরলেন রঞ্জিত নাশকতার পেছনে ৩৫ জন, যে তিন জেলায় তৈরি হচ্ছে ককটেল স্থগিত হলো পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের তৃতীয় সভা, নতুন তারিখ পরে

সিসিটিভিতে তাহসিফের সাথে দেখা যাওয়া নারীকে গ্রেফতার

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির সাথে সিসিটিভিতে দেখা যাওয়া নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে সাতদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোববার নৌ-পুলিশের ঢাকা জোনের সহকারি পুলিশ সুপার মাসুম সরদার এই আবেদন করেছে।

আবেদনে পুলিশ উল্লেখ করেছে, তাহসিফ সাউরির মোবাইল কললিস্ট পর্যালোচনায় তদন্তে ওই নারীর সাথে একাধিকবার কথা বলার তথ্য প্রমাণ পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সাথে ওই নারীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলেও এই আবেদনে নৌ-পুলিশ উল্লেখ করেছে।

ঘটনার মূল রহস্য উদঘাটন, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ করা, অজ্ঞাতনামা অপর আসামিদের গ্রেফতার ও শনাক্ত করার লক্ষ্যে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড চাওয়ার কারণ সম্পর্কে আবেদনে পুলিশ উল্লেখ করেছে।

এছাড়াও আলামত উদ্ধার, আসামিদের বক্তব্য ক্রসচেক করা এবং বক্তব্যের সঠিকতা যাচাই করার লক্ষ্যে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও আবেদনে বলা হয়েছে।

এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলে আটক রাখা একান্ত প্রয়োজন এবং এই আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে মামলার তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে বলেও উল্লেখ করেছে পুলিশ।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

স্থগিত হলো পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের তৃতীয় সভা, নতুন তারিখ পরে

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিসিটিভিতে তাহসিফের সাথে দেখা যাওয়া নারীকে গ্রেফতার

আপডেট সময় ০৫:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬