শিরোনাম :

১৮ ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করলো ভারত

ভারতের ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এসব প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ নিয়ে আসা হয়েছে।

এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্ল্যাটফর্মে যেসব কনটেন্ট পাওয়া গিয়েছে, সেসবের অধিকাংশ অশ্লীল এবং নারীদের অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছে। যেমন— এসব কনটেন্টে ছাত্রী-শিক্ষকের মাঝে সম্পর্ক দেখানো হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ, ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্লক করা হয়েছে। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন অনুসারে গত ১২ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

দেশটির ইউনিয়ন মিনিস্টার অনুরাগ ঠাকুর বলেন, ‘আমরা একাধিকবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। কিন্তু তারা তা মানেনি। অশ্লীল কনটেন্টের জন্য আমরা ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধে বিল পাশ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ জন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মেসির গোল-অ্যাসিস্টে মহাকাব্যের সমাপ্তি

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

১৮ ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করলো ভারত

আপডেট সময় ০৮:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪