শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

ঈদের আগে এমভি আব্দুল্লাহর বন্দী নাবিকরা কি ফিরতে পারবেন

বাংলাদেশী মালিকানাধীন মালবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের পর তিন সপ্তাহ পার হতে চললো। সোমালি জলদস্যুদের হাতে বন্দী জাহাজটির নাবিকরা ঈদের আগে পরিবারের কাছে ফিরতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

যদিও জাহাজটির মালিকপক্ষ বলছে, নাবিকদের দ্রুত মুক্ত করতে তারা সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে।

এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের পর প্রথম আট দিন ভয়াবহ উদ্বেগ-উৎকণ্ঠায় কেটেছে বন্দী নাবিকদের পরিবারগুলোর।

নয় দিনের মাথায় সোমালি জলদস্যুরা এমভি আব্দুল্লাহর মালিকপক্ষ কবির গ্রুপের সাথে যোগাযোগ করলে কিছুটা আশার আলো দেখতে পায় তারা।

ছিনতাই হওয়া জাহাজ এমভি আব্দুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খানের মা শাহানুর বেগম বলেন, ‘এরপর থেকেই আমরা অধীর অপেক্ষায় পথ চেয়ে আছি যে কখন ছেলেটা মুক্ত হয়ে ঘরে ফিরে আসে। আমি চাই আমার ছেলে ঈদের আগেই ঘরে ফিরে আসুক।’

এমভি আব্দুল্লাহর মালিকপক্ষও জানিয়েছে, ঈদের আগে নাবিকদের মুক্ত করতে তারা সব ধরনের চেষ্টা চালাচ্ছে।

কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘আমরাও চাচ্ছি ঈদের আগেই এই বন্দীদশার অবসান হোক এবং সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তবে বিশেষজ্ঞরা বলছেন, ঈদের আগে মুক্তি পেলেও এমভি আব্দুল্লাহর নাবিকদের দেশে ফেরানো কঠিন হবে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, ‘জাহাজটি এখন যেখানে অবস্থান করছে, মুক্তি পেলেও ঈদের আগে সেখান থেকে বাংলাদেশে আসা সম্ভব হবে না বললেই চলে।’

সূত্র : বিবিসি

আরো পড়ুন : বাস ভাড়া কমলো কিলোমিটারে ৩ পয়সা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঈদের আগে এমভি আব্দুল্লাহর বন্দী নাবিকরা কি ফিরতে পারবেন

আপডেট সময় ১১:২৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪