শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবেন এরদোয়ান

গাজায় যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি এই চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এরদোয়ান এ ঘোষণা দেন। একইসঙ্গে চুক্তির জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা দেখানোর কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বিশেষ ধন্যবাদ’ জানিয়েছেন।

মিসরের শারম এল-শেইখ শহরে তিন দিন ধরে চলা আলোচনায় তুরস্ক, কাতার, মিসর ও মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিল। এরদোয়ান বলেন, আমরা এই চুক্তির সূক্ষ্ম বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং এই প্রক্রিয়াতে আমাদের অবদান অব্যাহত রাখব।

তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, কেবল চুক্তি বাস্তবায়নই যথেষ্ট নয়। ফিলিস্তিনি রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য পূরণ করতে হবে। তিনি ঘোষণা করেন, আমরা ১৯৬৭ সালের সীমান্তভিত্তিক, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে, স্বাধীন, সার্বভৌম এবং ভৌগোলিক অখণ্ডতা সম্পন্ন একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব।

বিবৃতির শেষে এরদোয়ান গত দুই বছর ধরে ‘চরম দুর্ভোগ’ সহ্য করা এবং ‘অমানবিক পরিস্থিতিতে’ বসবাস করা ফিলিস্তিনিদের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

গাজায় ফিলিস্তিনিদের উল্লাস, তেলআবিবেও আনন্দ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবেন এরদোয়ান

আপডেট সময় ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫