শিরোনাম :
পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপি পদে ২৪ কর্মকর্তার বদলি বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার হরমুজ প্রণালিতে ফের মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্রে অচল কার্গো জাহাজ দেশকে অর্থনৈতিক-সামাজিকভাবে শক্তিশালী অবস্থান করা সরকারের লক্ষ্য বাংলাদেশিকে তুলে নেওয়ার পর ২ ভারতীয়কে ধরে আনা হয়, বৈঠকে হস্তান্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা সমগ্র জীবনের সাফল্য বা ব্যর্থতা পরিমাপ করা সমীচীন কী বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের পর বসছে সংসদের তৃতীয় অধিবেশন

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৩৬ সেনা নিহত

ইসরায়েলের একটি বিমান ঘাঁটি। এএফপির ফাইল ছবি

সিরিয়ার আলেপ্পো প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় আজ শুক্রবার (২৯ মার্চ) কমপক্ষে ৩৬ জন সিরীয় সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে একটি যুদ্ধ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান। খবর এএফপির।

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়িান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামক প্রতিষ্ঠানটি জানিয়েছে, আলেপ্পোর একটি রকেট ডিপোতে ইসরায়েল হামলা চালিয়েছে। এই ডিপোটি লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর মালিকানাধীন বলে জানায় ওই প্রতিষ্ঠানটি। হামলায় কমপক্ষে ৩৬ সৈন্য নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বেশ কয়েকজন সৈন্য। যুদ্ধ পর্যবেক্ষণ প্রতিষ্ঠানটি আরও জানায়, যে স্থানে হামলা চালানো হয়েছে, তা আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, খুব ভোরে চালানো এই হামলায় সামরিক বাহিনীর সদস্যের পাশাপাশি বেশ কয়েকজন বেসামরিক লোকও আহত ও নিহত হয়েছে। সানা আরও জানায়, ভোররাত পৌনে ২টার দিকে আলেপ্পোর দক্ষিণ-পূর্বাঞ্চিলীয় আথরিয়া এলাকায় এই বিমান হামলা চালায় ইসরায়েল।

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি জেরুজালেমের মন্তব্য জানতে চাইলে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল কোনো বিদেশি গণমাধ্যমের কাছে এ বিষয়ে মন্তব্য করে না।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর ইসরায়েল দেশটিতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালিয়েছে।

আরো পড়ুন : ঢাকায় আসছেন কাতারের আমির

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপি পদে ২৪ কর্মকর্তার বদলি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি নির্বাচনের পর বসছে সংসদের তৃতীয় অধিবেশন

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৩৬ সেনা নিহত

আপডেট সময় ১১:২৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪