ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর চিঠি

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই বন্ধুপ্রতিম দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এই বার্তার মূল উপজীব্য হিসেবে তুলে ধরা হয়েছে।

গতকাল বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর এই বিশেষ বার্তাটি শেখ আবদুল্লাহর কাছে হস্তান্তর করেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশের এই দৃঢ় অবস্থানের জন্য শেখ আবদুল্লাহ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ আমাদের একটি ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র। আমরা দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ রক্ষা এবং টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

উচ্চপর্যায়ের এই বৈঠকে আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর চিঠি

আপডেট সময় ০৩:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬