শিরোনাম :
তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক বললেন তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ? চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট ৪ হাজার ২৮৪ ইউনিয়নে সাত বছরের বিচ্ছেদ ভুলে প্রিয়া রমনের কাছেই ফিরলেন রঞ্জিত নাশকতার পেছনে ৩৫ জন, যে তিন জেলায় তৈরি হচ্ছে ককটেল স্থগিত হলো পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের তৃতীয় সভা, নতুন তারিখ পরে

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না। কথাটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলায় কয়েকটি বেসরকারি ক্লিনিক ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রীর ভাষ্য, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নেতৃত্বে পরিদর্শন করা হচ্ছে। কোথাও অনিয়ম ধরা পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে একসঙ্গে সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। তাঁর কথায়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পর্যায়ক্রমে।

স্বাস্থ্যমন্ত্রী আরও দাবি করেন, ‘ফ্যাসিস্ট সরকারের’ আমলেই সব অবৈধ ক্লিনিক চালু হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান মন্ত্রী। হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন তিনি। বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার সময় ভর্তি রোগীদের সঙ্গেও কথা বলেন।

চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা ও চিকিৎসক সংকটসহ নানা সমস্যার কথা চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনের সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থাকার বিষয়ে কঠোর নির্দেশনা দেন মন্ত্রী। সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাশ ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

স্থগিত হলো পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের তৃতীয় সভা, নতুন তারিখ পরে

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬