শিরোনাম :
সলপের ঘোল, মাঠায় রাসায়নিক ব্যবহার এইচ-১বি ভিসা অপব্যবহারে গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প একাধিকবার শুনতে হয়েছে যে ইসলামে আছে স্ত্রী পুরুষের দাস: সামান্তা রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন, ডিসেম্বরেই গ্রিডে যুক্ত সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন ডিসেম্বরে হাসিনার ফেরার ঘোষণা, এক মাসে গ্রেফতার ৫৩ হাজার পায়ুপথে আমিরাত থেকে বয়ে আনল ১ কেজি সোনার ডিম রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুটি সেনাক্যাম্পের সিদ্ধান্ত সরকারের ঢাকার গণপরিবহণে বিশৃঙ্খলা দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশ চট্টগ্রাম বন্দর টার্মিনাল পরিচালনায় ১৫ বছরের চুক্তি পেল দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড

পঙ্গু স্ত্রীকে শহর দেখানোর ইচ্ছা থেকেই রিকশার আবিষ্কার

রিকশা যদিও প্রথম উদ্ভাবিত হয় জাপানে, তবে এর নকশা করেছিলেন একজন মার্কিন খ্রিস্টান মিশনারি—জোনাথন স্কোবি (বা জোনাথন গোবলে)। পারকার এফ. ক্যালভিনের লেখা “জোনাথন গোবলে ইন জাপান” বইয়ে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

ধর্ম প্রচারের কাজে মি. স্কোবি থাকতেন জাপানের ইয়োকোহামা শহরে। তাঁর স্ত্রী এলিজা গোবলে চলাফেরা করতে পারতেন না। স্ত্রীকে ইয়োকোহামা শহর ঘুরে দেখানোর ইচ্ছা থেকেই ১৮৬৯ সালে তিনি একটি দুই চাকার, সামনের দিকে হাতলযুক্ত একটি বাহনের নকশা করেন এবং কাঠ দিয়ে সেটি তৈরি করেন। এই বাহনের নাম দেন “জিনরিকশা”।

সময়ের বিবর্তনে এই বাহনই “রিকশা” নামে পরিচিত হয়ে ওঠে। হাতে টানা এই দুই চাকার যানটি যুক্তরাষ্ট্রে প্রাথমিক রিকশা হিসেবে পেটেন্টও পায়। পরে এই নকশার ভিত্তিতে জাপানে রিকশা তৈরির কাজ শুরু হয়। যদিও প্রথমদিকে এটি মানুষের পরিবর্তে মালপত্র পরিবহনের জন্য ব্যবহার করা হতো।

তবে রিকশার আবিষ্কার নিয়ে আরও কিছু মত রয়েছে। কেউ কেউ বলেন, ১৮৮৮ সালে আরেকজন মার্কিন ব্যাপ্টিস্ট রিকশা আবিষ্কার করেন। উইলিয়াম ই. লুইসের “থ্রু দ্য হার্টল্যান্ড অব ইউএস” বইয়ে দাবি করা হয়, রিকশার আবিষ্কার হয় ১৮৪৮ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওরচেস্টারে। সেখানে অ্যালবার্ট টোলম্যান নামের এক কামার দক্ষিণ আমেরিকান এক মিশনারির চলাফেরার সুবিধার জন্য এই বাহন তৈরি করেন।

এছাড়া বার্লিংটন কাউন্টি হিস্টোরিকাল সোসাইটির এক গবেষণায় জানা যায়, মার্কিন গাড়ি নির্মাতা জেমস বার্চের জাদুঘরে ১৮৬৭ সালের দিকে এই ধরনের এক রিকশার মডেল প্রথম প্রদর্শিত হয়। বার্চ দাবি করেন, সেটি তাঁরই তৈরি করা নকশা।
তথ্যসূত্র: বিবিসি বাংলা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সলপের ঘোল, মাঠায় রাসায়নিক ব্যবহার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চট্টগ্রাম বন্দর টার্মিনাল পরিচালনায় ১৫ বছরের চুক্তি পেল দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পঙ্গু স্ত্রীকে শহর দেখানোর ইচ্ছা থেকেই রিকশার আবিষ্কার

আপডেট সময় ১০:১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫