শিরোনাম :
উত্তরাধিকারসূত্রে পাওয়া ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার : অর্থমন্ত্রী এনবিআর আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার লঘুদণ্ড মওকুফ জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : হুমায়ুন কবির জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে আইনের ফাঁকফোকরে অপরাধীদের বেশি দিন আটকে রাখা যায় না : আইজিপি হাকিমাবাদে বার্ষিক ঈদ-এ-মিলাদুন্নবী স. মহফিল অনুষ্ঠিত নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে হরমুজ প্রণালিতে সৌদি ট্যাংকারে ইরানি হামলা, নিহত দুই নাবিক

পপির মন্তব্য ‘পাপ কামিয়েছি’ , বাপ্পারাজ বললেন ‘বেকার হলেই মনে হয়…

দীর্ঘদিন ধরে ক্যামেরার সামনে থেকে দূরে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বিয়ে, সংসার আর সন্তান নিয়েই এখন তার দিন কাটে। তবে মাঝেমধ্যে পুরোনো বক্তব্য নতুন করে আলোচনায় ফিরিয়ে আনে তাকে। এবারও তেমনটাই ঘটল।

সম্প্রতি পপির একটি পুরোনো মন্তব্য সামনে এনে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে পপির একটি ফটোকার্ড শেয়ার করেন তিনি, যেখানে পপি বলেছিলেন, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব হেদায়াতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’

এই বক্তব্য তুলে ধরে জয় প্রশ্ন রাখেন, অভিনয়কে কি তাহলে পাপ হিসেবেই দেখছেন তারকারা। তার ভাষায়, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, পপিও তা-ই বললেন। শাবনূর-পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো।’ পরে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি, ভক্তদের জন্য দোয়া চেয়ে লেখেন, বোঝাপড়ার আগেই তারা তারকাদের অনুসারী হয়ে যে ভুল করেছেন, তার দায় নিয়েও প্রশ্ন তোলেন। বর্তমান সময়ের জনপ্রিয় তারকারাও ভবিষ্যতে এমন অবস্থান নেবেন কি না, সে প্রশ্নও রাখেন তিনি।

জয়ের এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। এর মধ্যেই নজর কাড়ে অভিনেতা বাপ্পারাজের একটি মন্তব্য। পপির বক্তব্য প্রসঙ্গে তিনি লেখেন, ‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

এক ভিডিও বার্তায় কান্নাজড়িত কণ্ঠে অভিনয়জগৎ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন পপি। বলেছিলেন, পরিবারের জন্য কাজ করতে গিয়ে যে গালি ও ‘পাপ’ কামিয়েছেন, তা মুছে সুন্দরভাবে বাঁচতে ও মরতে চান তিনি।

১৯৯৭ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করা পপির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কুলি’। দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন নানা স্বীকৃতি। বর্তমানে ক্যারিয়ারের সেই সাফল্য পেছনে ফেলে অনেকটাই আড়ালে রয়েছেন এই অভিনেত্রী।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

উত্তরাধিকারসূত্রে পাওয়া ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার : অর্থমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হরমুজ প্রণালিতে সৌদি ট্যাংকারে ইরানি হামলা, নিহত দুই নাবিক

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পপির মন্তব্য ‘পাপ কামিয়েছি’ , বাপ্পারাজ বললেন ‘বেকার হলেই মনে হয়…

আপডেট সময় ০৪:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬