ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
‘আমি এক ধনী শিল্পপতিকে বিয়ে করেছি’! সঙ্গীতার অভিযোগ, বিজয় বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত

বিজয়ের সঙ্গে পরকীয়া গুঞ্জনের মাঝেই তৃষার ‘বিস্ফোরক’ ঘোষণা

দক্ষিণী মেগাস্টার থলপতি বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরে সরগরম সামাজিক মাধ্যম। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম বিচ্ছেদের আবেদন জানিয়েছেন বলে খবর চাউর হয়েছে। সঙ্গীতার অভিযোগ, বিজয় বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন তৃষা।

সম্প্রতি এক বিয়েবাড়ির অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একই রঙের পোশাকে দেখা যাওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে। তবে এই সব জল্পনার মাঝেই তৃষা কৃষ্ণনের একটি মন্তব্য নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। খবরের শিরোনামে উঠে এসেছে তার সেই চাঞ্চল্যকর উক্তি— ‘আমি এক ধনী শিল্পপতিকে বিয়ে করেছি!’ যদিও নেটিজেনদের একাংশের মতে, এটি সম্ভবত কোনো চলচ্চিত্রের প্রচার বা নিছক রসিকতা হতে পারে। কারণ এই মুহূর্তে বিজয় তামিলনাড়ুর আসন্ন নির্বাচন ও রাজনৈতিক দল ‘টিভিক’ (TVK) নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

তৃষার ব্যক্তিগত জীবন বরাবরই ঘটনাবহুল। এর আগে অভিনেতা রানা দগ্গুবতীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল, যা বিচ্ছেদে শেষ হয়। ২০১৫ সালে চেন্নাইয়ের ব্যবসায়ী বরুণ মানিয়ানের সঙ্গে বাগ্‌দান হলেও মাত্র ৬ মাসের মাথায় তা ভেঙে যায়। শোনা যায়, পরিবারের অসম্মতির কারণেই সেই বিয়ে পূর্ণতা পায়নি। ‘লিও’ ছবির শুটিংয়ের সময় থেকেই বিজয়ের সঙ্গে তৃষার ঘনিষ্ঠতা নিয়ে চর্চা শুরু হয়, যা এখন পরকীয়ার অভিযোগে রূপ নিয়েছে।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

‘আমি এক ধনী শিল্পপতিকে বিয়ে করেছি’! সঙ্গীতার অভিযোগ, বিজয় বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত

বিজয়ের সঙ্গে পরকীয়া গুঞ্জনের মাঝেই তৃষার ‘বিস্ফোরক’ ঘোষণা

আপডেট সময় ০৬:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬