শিরোনাম :
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টায় একটি চক্র: প্রধানমন্ত্রী তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমল, সমঝোতার পথে ইরান সড়কে একই নম্বরে একাধিক বাস, স্লিপার বাসে অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

জনগণ বিএনপিকে লাল পতাকা দেখিয়েছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ শুক্রবার রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনমোহিনী উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : তথ্য মন্ত্রণালয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না, করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য। ফলে, জনগণ বিএনপিকে লাল পতাকা দেখিয়েছে। বর্তমানে দলটির যা অবস্থা, ভবিষ্যতে তাদের হামাগুড়ি কর্মসূচি দিতে হবে।

আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে তথ্যমন্ত্রী রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনমোহিনী উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বিএনপি এখন কোমর ভাঙা দলে পরিণত হয়েছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুলের মুখে এখন হতাশার সুর, এখন ঘনঘন বিদেশিদের কাছে যান না। কারণ, গিয়ে দেখলেন কোনো লাভ হয় না। বিদেশিরা তাদের তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করেনি, নিরপেক্ষ সরকার সমর্থন করেনি।’

আওয়ামী লীগের রাজশাহী ও রংপুর বিভাগের সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘দেশের উন্নয়ন ফখরুল সাহেবদের চোখে পড়ে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি তখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। কিন্তু বিদেশিরাও তাদের নালিশে কর্ণপাত করছে না। বিদেশিরা চায় দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। আমরাও দেশে সুষ্ঠু, সুন্দর নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সংসদ সদস্য আয়েন উদ্দিন ও আদিবা আনজুম মিতা, রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আখতার জাহান প্রমুখ।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

মালয়েশিয়াকে উড়িয়ে বড় জয় বাংলাদেশ এইচপি দলের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জনগণ বিএনপিকে লাল পতাকা দেখিয়েছে : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৫১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩