শিরোনাম :
তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক বললেন তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ? চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট ৪ হাজার ২৮৪ ইউনিয়নে সাত বছরের বিচ্ছেদ ভুলে প্রিয়া রমনের কাছেই ফিরলেন রঞ্জিত নাশকতার পেছনে ৩৫ জন, যে তিন জেলায় তৈরি হচ্ছে ককটেল স্থগিত হলো পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের তৃতীয় সভা, নতুন তারিখ পরে

জোটের ভেতরে জোট, স্থানীয় নির্বাচন ঘিরে ১১ দল ভাঙনের পথে

স্থানীয় সরকার নির্বাচনে কীভাবে অংশ নেওয়া হবে, তা নিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে টানাপোড়েন শুরু হয়েছে। একই সময়ে এই ঐক্যের কয়েকটি শরিক দলকে নিয়ে সাতটি ইসলামী দল আলাদা একটি জোট গঠনের উদ্যোগ নিয়েছে। দুই ঘটনা পাশাপাশি রেখে দেখলে রাজনীতিতে নতুন সমীকরণের আভাস মিলছে।

স্থানীয় নির্বাচন নিয়ে মতভেদ

জানা যায় জামায়াত স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নিতে চায়। কিন্তু জোটের কয়েকটি শরিক দলের ইচ্ছা, জোটবদ্ধভাবে নির্বাচনে নামা। এ নিয়ে সমঝোতা না হলে শরিকদের কেউ কেউ বিকল্প জোটে নির্বাচন করার কথা ভাবছে। ফলে ১১ দলীয় ঐক্যে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

শরিক দলগুলোর যুক্তি হলো, জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা এবং জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলনে একসঙ্গে থাকার পর স্থানীয় নির্বাচনে সমন্বয় না হলে ঐক্যের রাজনৈতিক গুরুত্ব কমে যাবে।

এ প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, স্থানীয় নির্বাচনে কেন্দ্রীয়ভাবে জোট করার সিদ্ধান্ত নেই। তবে কোনো জেলা, উপজেলা বা এলাকায় শরিক দলগুলো নিজেরা আলোচনা করে একক প্রার্থী ঠিক করলে কেন্দ্র থেকে বাধা দেওয়া হবে না।

সাত দলের নতুন উদ্যোগ

জানা যায়, সাতটি ইসলামী দল ‘সমমনা ইসলামী দল’ নামে জোট গঠনের উদ্যোগ নিয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ভেতরে থাকা কয়েকটি দলও এই নতুন জোটে যুক্ত হয়েছে। জোটের ভেতরে এ ধরনের জোট গঠনের তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা ও হিসাবনিকাশ চলছে।

 এই ঐক্যে থাকা কওমি ঘরানার কয়েকটি ইসলামি দলকে ঘিরেই পৃথক জোটের উদ্যোগ। হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের অনেকে নতুন জোটের নেতৃত্বের সঙ্গে যুক্ত রয়েছেন বলেও জানা গেছে।

সাত দলীয় সূত্রের বরাতে বলা হয়েছে, যারা ‘সমমনা ইসলামী দল’ ঐক্যে থাকবেন, তাঁরা অন্য কোনো জোট বা রাজনৈতিক বলয়ে থাকতে পারবেন না। তবে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের সঙ্গে থাকা ইসলামী দলগুলো চলমান কর্মসূচি চালিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

স্থগিত হলো পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের তৃতীয় সভা, নতুন তারিখ পরে

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জোটের ভেতরে জোট, স্থানীয় নির্বাচন ঘিরে ১১ দল ভাঙনের পথে

আপডেট সময় ১২:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬