শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

মঙ্গলবারের মধ্যে ৫ দাবি মেনে নিতে সরকারকে জামায়াতের হুঁশিয়ারি

জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবি আগামী ১১ নভেম্বরের আগে মেনে নিতে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আট দলের নেতাদের স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানের পর মৎসভবনে সামনে সাংবাদিকদেরকে তিনি এই কথা জানান।

জামায়াত সেক্রেটারি বলেন, সরকারকে জানাতে চাই, আগামী ১১ নভেম্বর ঢাকায় আমাদের আট দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর সমাবেশ। ওই সমাবেশের আগে আমাদের দাবিগুলো মেনে নেন। না হয় ১১ তারিখ ঢাকার চিত্র বদলে যাবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ছিলেন, তিনি নিতে চেয়েছিলেন আমাদের স্মারকলিপি। তিনি জানান উপদেষ্টাদের বৈঠক চলছে। আমরা জানাই সরকারে একজন প্রতিনিধি উপদেষ্টাদের একজন আসতে হবে।

জামায়াত সেক্রেটারি আরও বলেন, উপদেষ্টাদের বৈঠক থেকে পরে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমাদের স্মারকলিপি গ্রহণ করেন। এসময় তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাদের সালাম জানিয়েছেন। উপদেষ্টা আদিলুর রহমান সপ্তাহ খানেকের মধ্যে রাজনৈতিক দলগুলোর সমাঝোতা করার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, জাতীয় নির্বাচনের আগেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। অন্যথায় আগামী ১১ তারিখের মহাসমাবেশে ঢাকার চিত্র বদলে যাবে।

এর আগে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল থেকেই মতিঝিলের শাপলা চত্বর ও পল্টন মোড়ে জড়ো হতে থাকেন জামায়াতসহ অন্যান্য দলের কর্মী-সমর্থকরা। বেলা ১১টার পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। এখানে সংক্ষিপ্ত সমাবেশে শীর্ষ নেতাদের বক্তব্য শেষে দুপুর ১২টা ৫ মিনিটে পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে রওনা দেন জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

তবে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মৎস্য ভবনের সামনে আসতেই তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান করছিলেন তারা। ফলে দেখা দেয় দীর্ঘ যানজট।

জামায়াত ছাড়া অন্য দলগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

তাদের দাবির মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এদিকে, আট ইসলামী দলের যুগপৎ এ আন্দোলনের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নেয় পুলিশ-র্যা বসহ বিভিন্ন বাহিনী। রাজধানীর শাহবাগ, কাকরাইল, পল্টনসহ প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশের এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা।

এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মঙ্গলবারের মধ্যে ৫ দাবি মেনে নিতে সরকারকে জামায়াতের হুঁশিয়ারি

আপডেট সময় ০৫:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫