শিরোনাম :
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টায় একটি চক্র: প্রধানমন্ত্রী তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমল, সমঝোতার পথে ইরান সড়কে একই নম্বরে একাধিক বাস, স্লিপার বাসে অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

আটোয়ারীতে সহকারী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) নাসির উদ্দীনের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। যৌন হয়রানীর প্রতিবাদে শিক্ষার্থীসহ  অভিভাবকরা বিক্ষোভ মিছিল সহ সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ ও সড়ক অবরোধ তাৎক্ষনিক তুলে নেওয়া হয়।
যৌন হয়রানীর শিকার হওয়া শিক্ষার্থীর মা যৌন হয়রানীর বিচার চেয়ে গত সোমবার ( ৩ নভেম্বর) প্রধান শিক্ষক বরাবরে অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ৬ষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী  প্রতিদিনের  ন্যায় পিছনের বেঞ্চে বসে ক্লাস করে। অভিযুক্ত সহকারী শিক্ষক ক্লাস নিতে গিয়ে ছাত্রীকে একাই পিছনের বেঞ্চে বসতে দেখে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌন হয়রানী করে। যৌন হয়রানীর ঘটনাটি ঘটেছে গত শনিবার (০১ নভেম্বর) বিদ্যালয়ে  আইসিটি ক্লাস চলাকালীন সময়ে।
ছাত্রীকে  যৌন হয়রানীর প্রতিবাদে  এবং অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবীতে বুধবার (৫ নভেম্বর) সকালে বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল) সঙ্গীয় পুলিশ অফিসার ও ফোর্সসহ  বিদ্যালয়ে উপস্থিত হয়। পরবর্তীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি বদিউজ্জামান মানিক ও কৃষক দলের সভাপতি ও অভিভাবক মকসেদ আলী উপস্থিত হয়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের শান্ত করেন । পরে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সামনে পাকা সড়কে বাঁশ আটকিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এখানেও পুলিশ প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রণে আসে।
বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)  পরিমল চন্দ্র বলেন, গতকাল বিকেলে অভিযোগের কাগজ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়ার আগেই বিক্ষোভ শুরু করেছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান বলেন, অভিযুক্ত শিক্ষককে সাময়ীক বরখাস্ত করা হয়েছে। দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত টিম গঠন করা হবে। তদন্তটিমের রিপোর্ট অনুয়ায়ী পরবর্তী বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ  মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) বলেন, শিক্ষা বিভাগ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর যদি থানায় যৌন হয়রানীর অভিযোগ দেন তাহলে ফৌজদারী আইনে পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় ইজাহার দায়েরের প্রস্তুতি চলছে।
কিছু স্থানীয় ও বহিরাগত সচেতন মানুষ বলছেন, ক্লাস চলাকালীন একজন শিক্ষক ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানীর বিষয়টি নানা প্রশ্নের সৃষ্টি করেছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

মালয়েশিয়াকে উড়িয়ে বড় জয় বাংলাদেশ এইচপি দলের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে সহকারী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ

আপডেট সময় ০৫:২১:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫