শিরোনাম :
গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক বললেন তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ? চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট ৪ হাজার ২৮৪ ইউনিয়নে সাত বছরের বিচ্ছেদ ভুলে প্রিয়া রমনের কাছেই ফিরলেন রঞ্জিত নাশকতার পেছনে ৩৫ জন, যে তিন জেলায় তৈরি হচ্ছে ককটেল স্থগিত হলো পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের তৃতীয় সভা, নতুন তারিখ পরে নিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজাতে ২৫ প্রকল্প চলমান

নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টি মাদক মামলার তথ্য পেয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর গ্রামের রাজুর বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো. গোলাম মোর্শেদের নেতৃত্বে নাগেশ্বরী থানা পুলিশ অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তার অপর দুজন হলেন—নাগেশ্বরীর কাজিপাড়া এলাকার মো. ফজলে মিয়া (৪৮) এবং নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বালাসিপাড়া এলাকার মো. রাসেল মিয়া (৩৫)।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, অপরাধী তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা (সিডিএমএস) পর্যালোচনা করে রেজাউল করিম রাজুর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলা নাগেশ্বরী ও কুড়িগ্রাম থানা, লালমনিরহাট সদর থানা এবং ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় দায়ের করা হয়েছে। এ ছাড়া ফজলে মিয়ার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলার তথ্য রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশ মিডিয়া সেল জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজাতে ২৫ প্রকল্প চলমান

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় ০৩:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬