শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

সিরাজগঞ্জে শিক্ষকের গুলিতে মেডিকেল শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে এক শিক্ষার্থীকে গুলি করেছেন শিক্ষক রায়হান শরীফ। এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে দুটি আলাদা মামলা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র।
সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শিক্ষক রায়হান শরীফকে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে মেডিকেল কলেজে রয়েছেন তিনি। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।
গ্রেফতারকৃত শিক্ষকের শাস্তি দাবি করে মেডিকেল কলেজের সামনের রাস্তায় এবং ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন প্ল্যাকার্ডে তাদের দাবির বিষয়টি তুলে ধরেন।
এর আগে সোমবার দুপুরের পর সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ক্লাস চলার সময় এক শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি চালান শিক্ষক রায়হান শরীফ। এতে আরাফাত আমিন তমাল নামে ওই শিক্ষার্থী আহত হন। পরে ওই শিক্ষককে পুলিশে সোপর্দ করা হয়।
এদিকে আহত শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা স্থিতিশীল।
ওই শিক্ষার্থীর বাবা আল আমিন জানিয়েছেন, সোমবার বিকেল চারটার দিকে তিনি তার ছেলে আহত হওয়ার খবর জানতে পারেন। পরে বগুড়া থেকে সিরাজগঞ্জ আসেন তিনি।
তিনি ছেলের বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছেন যে, পরীক্ষা চলার সময় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করেছেন।
আহত শিক্ষার্থী মেডিকেল কলেজটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আর অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফ একই মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জে শিক্ষকের গুলিতে মেডিকেল শিক্ষার্থী আহত

আপডেট সময় ০৫:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪