ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

নুরের হামলাকারীদের বিচার না হলে কঠোর কর্মসূচি গণঅধিকার পরিষদের

জুলাই গণঅভ্যুত্থানের নায়ক ও গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুর-সহ নেতাকর্মীদের উপর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্বরোচিত হামলায় জড়িতদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আজ সোমবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল শুরু করে পল্টন মোড় ঘুরে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, সরকার ভিপি নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বলেও কার্যকর কোন উদ্যোগ নেয়নি।বরং সরকার গড়িমসি করে একপ্রকারের প্রতারণা করেছে। যারা হামলাকারী তারা এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে। সরকারের এই প্রতারণামূলক আচরের জন্য আমরা ড. মোহাম্মদ ইউনুসের দেওয়া ঘোষণা প্রত্যাখ্যান করেছি।আমরা দলীয় ও পারিবারিকভাবেই ভিপি নুরুল হক নুরকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। ইতোমধ্যে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, সরকার এই সময়ের মধ্যে দৃশ্যমান একশন না নিলে আমরা সামনে কঠোর কর্মসূচিতে নামবো। সেই কঠোর কর্মসূচি কেমন হবে আপনারা সময়মতো টের পাবেন।

যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন বলেন,”বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, নুরুলহক নুর জুলাই গণঅভ্যুত্থানের জীবন্ত কিংবদন্তি, মহানায়ক। নুর হলো একটা প্রতিষ্ঠান একটা ইতিহাস। নুরুলহক নুরের উপর হামলার বিচার না হওয়া মানে সরাসরি জুলাই গণঅভ্যুত্থানের রক্তের বেঈমানী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে যখন আওয়ামী লীগ সরকার মামলা করে হয়রানি করে, গণঅধিকার পরিষদ তখন রাজপথে ড. ইউনুসের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলো, ড. আসিফ নজরুলের ডিপার্টমেন্ট যখন ছাত্রলীগ তালা ঝুলিয়ে দিয়েছিলো, তখন নুরুলহক নুরে নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে তালা ভেঙে ছিলো, উপদেষ্টা আদিলুর রহমানকে হাসিনা সরকার জেলে নিয়ে গিয়েছিলো,তার মুক্তির জন্য লাগাতার কর্মসূচি পালন করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদ। অথচ নুরুলহক নুর যখন হামলার শিকার হলো,তখন তার বিচার করে না অন্তর্বর্তীকালীন সরকার।১৮ দিন পাড় হয়ে গেলে বিচার না হওয়াতে বিস্ময় প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন এতো অকৃতজ্ঞ হয়েন না। নুরের উপর হামলা বিচার অবশ্যই করতে হবে।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, যুব অধিকার পরিষদের,অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক সবুজ সেরনিয়াবাত,মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নুর,মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হিরণ শেখ,মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নুরের হামলাকারীদের বিচার না হলে কঠোর কর্মসূচি গণঅধিকার পরিষদের

আপডেট সময় ১০:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫