ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

ভারতের চাল নিয়ে মোংলা বন্দরে ভিড়ল দুই জাহাজ

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। উন্মুক্ত আর্ন্তজাতিক দরপত্রের মাধ্যমে আমদানি হওয়া ১৬ হাজার ৪০০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ মোংলা বন্দরে নোঙ্গর করেছে। এর আগে এই চালের প্রথম চালান আসে গত ২০ জানুয়ারি ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে করে আসে পাঁচ হাজার ৭০০ মেট্রিক টন চাল। 
শনিবার  ভারতের ধামরা বন্দর থেকে সাত হাজার ৭০০ মেট্রিক টন চাল নিয়ে বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙ্গর করে পানামা পতাকাবাহী ‘বিএমসি আলফা’ এবং থাইল্যান্ড পতাকাবাহী ‘এমভি সী ফরেষ্ট’ জাহাজটি ভারতের কলকাতা বন্দর থেকে আট হাজার ৭০০ মেট্রিক চাল নিয়ে নোঙ্গর করে ফেয়ারওয়ে বয়াতে। জাহজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইন্সের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ৩ ফেব্রুয়ারি এ চাল খালাস কাজ শুরু হবে।
মোংলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে তিন লাখ মেট্রিক টন চাল। তার মধ্যে মোংলা বন্দরে খালাস হবে ৪০ ভাগ চাল। বাকিটা খালাস হবে চট্রগ্রাম বন্দরে।
চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মোংলার সহকারী নিয়ন্ত্রক আব্দুস সোবাহান  বলেন, এটি ভারত থেকে আসা উন্মুক্ত আর্ন্তজাতিক দরপত্রের মাধ্যমে মোংলা বন্দরে আমদানি হওয়া চালের দ্বিতীয় চালান। বন্দরে আসা দুটি বিদেশি জাহাজে করে মোট ১৬ হাজার ৪০০ মেট্রিক টন চাল রয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) আমদানি করা এ চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে সোমবার (৩ ফেব্রুয়ারি) খালাস প্রক্রিয়া শুরু হবে।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতের চাল নিয়ে মোংলা বন্দরে ভিড়ল দুই জাহাজ

আপডেট সময় ০৮:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫