শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

মোংলায় জামায়াতে ইসলামীর গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মোংলায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের ১নং জেটি থেকে শুরু হয় এ গণমিছিল।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আবু হানিফ মল্লিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ।
এ গণমিছিলে জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট একটি ঐতিহাসিক দিন। ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। বাংলাদেশ মুক্ত হয়েছে স্বৈরাচারের কবল থেকে। এছাড়াও গণঅভ্যুত্থান আমাদের মনে করিয়ে দেয়, অন্যায়, অত্যাচার এবং নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, পৌর সেক্রেটারি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, পৌর নায়েবে আমীর হযরত মাওলানা মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জহির উদ্দিন বাবর ও পৌর যুব জামায়াতের সভাপতি মোস্তাইন মোল্লা প্রমুখ।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় জামায়াতে ইসলামীর গণমিছিল

আপডেট সময় ০৮:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫