ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

বিএনপির মনোনয়ন পাননি যে হেভিওয়েট নেতারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। গতকাল সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রাথমিক এ তালিকায় বাদ পড়েছেন অন্তত ১২ হেভিওয়েট বিএনপি নেতা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত তালিকা যাচাই করে দেখা গেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আসলাম চৌধুরী, এস এম ফজলুল হক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের নাম নেই তালিকায়।

এ ছাড়া দলের ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নেতা নাজিম উদ্দীন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং সহতথ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী এ তালিকায় স্থান পাননি।

২৩৭ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিএনপির মনোনয়ন পাননি যে হেভিওয়েট নেতারা

আপডেট সময় ১০:৫১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫