শিরোনাম :
স্কুলে হিজাব ইসলামে অপরিহার্য নয় ইরান-সংযোগে ভারতের ৪ কোম্পানিতে মার্কিন নিষেধাজ্ঞা চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী একীভূত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা চাহিদামতো টাকা তুলতে পারবেন দেশের রিজার্ভ ফের বাড়ল স্থানীয় নির্বাচনে সেনা নয়, দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করছে: সিইসি মেয়েদের উপবৃত্তি পুনর্বহাল নিয়ে সমীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর চালু হলো ‘ঘুষ.সাইট’–দুই দিনে ৮০৪ অভিযোগে ঘুষের অঙ্ক ১৩ কোটি ৬৫ লাখ টাকা তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ, ৬১ হাজার শ্রমিকের চাকরিহীনতা রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে সন্দেহ, যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

একীভূত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা চাহিদামতো টাকা তুলতে পারবেন

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকেরা নিজ নিজ হিসাব থেকে প্রয়োজন অনুযায়ী ১০ লাখ টাকার বেশি অর্থও তুলতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফা থেকে কোনো ধরনের হেয়ারকাট বা অর্থ কর্তনও করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরতের কার্যক্রম এখনো চলমান। তবে গ্রাহকদের জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে বিদ্যমান সীমাবদ্ধতা শিথিল করার পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থায় আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজনমতো তুলে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকেরা, আর এক্ষেত্রে প্রযোজ্য হবে না চলমান স্কিমের নির্ধারিত বিধিনিষেধ।

মুনাফা থেকে কাটছাঁট হবে কি না, এ নিয়ে গ্রাহকদের মনে যে দ্বিধা তৈরি হয়েছিল, বৈঠকে তারও অবসান ঘটিয়েছেন গভর্নর। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আমানতকারীদের প্রাপ্য মুনাফা থেকে কোনো টাকা কাটা হবে না, আর এই বার্তা প্রতিটি গ্রাহকের কাছে পৌঁছে দিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশও দেওয়া হয়েছে।

প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধনের এই ব্যাংকটিকে দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনার ওপরও জোর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের একমাত্র সরকারি মালিকানাধীন এই ইসলামী ব্যাংকের স্বাভাবিক গতি ফেরাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বলা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের একাধিক ডেপুটি গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে সন্দেহ, যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

২৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

একীভূত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা চাহিদামতো টাকা তুলতে পারবেন

আপডেট সময় ০১:৪২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬