শিরোনাম :
হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, উদ্বেগ দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে আসছে নতুন আইন, মামলার ক্ষমতা পাবে পুলিশ পাবনা-ঢাকা নতুন ট্রেনের সময়সূচি ও স্টপেজ নিয়ে যাত্রীদের প্রশ্ন রূপপুরে ফিজিক্স টেস্ট সফল, অনুমোদন পেলেই শুরু পাওয়ার স্টার্টআপ জাপান সফরে তারেক রহমান, বিনিয়োগে নতুন আশা দেখছে টোকিও মাদ্রাসায় বলাৎকার রোধে সরকার কঠোর সিদ্ধান্ত নিচ্ছে নতুন শিক্ষাবর্ষে শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই টঙ্গীর মাদ্রাসায় শিশু নিপীড়নের অভিযোগ: ‘মব নয়, মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম’ শনিবারের মধ্যে সমঝোতা না হলে ‘লাশ পড়ে থাকবে’ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

বিদ্যুৎ মন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান এবং চিকিৎসকদের কাছ থেকে সরাসরি খোঁজ নেন টুকুর শারীরিক অবস্থার। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করেন দলটির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

জানা যায়, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। শারীরিক পরিস্থিতি অবনতির দিকে গড়ালে রাত সাড়ে ১০টার দিকে তাকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে সিসিইউতে স্থানান্তর করেন।

সহকর্মীর এই অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকদের একটি দল তার চিকিৎসায় নিয়োজিত রয়েছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, উদ্বেগ দেশজুড়ে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিদ্যুৎ মন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০৩:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬