শিরোনাম :
পূজায় তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার জনগণের অর্থের প্রতিটি পয়সার সঠিক ব্যয় নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথমবার পারমাণবিক বিক্রিয়া, নভেম্বরের শেষে গ্রিডে বিদ্যুৎ সৌদি আরব থেকে এক সপ্তাহে বিতাড়িত ১০ হাজার বাংলাদেশি হামে ২৪ ঘণ্টায় সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৩ সেবার মান বাড়লে চিকিৎসায় বিদেশমুখী রোগীর সংখ্যা কমবে: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি মারুবেনির বৈঠক, আলোচনায় এআই ডেটা সেন্টার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ট্রাইব্যুনালে পাকিস্তানের খাইবারে জরুরি অবস্থা জারি, পিটিআই সরকারের কার্যক্রম স্থগিত

‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসানো যায় না?’—আসিফ মাহমুদ

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই স্থগিত হয়ে গেছে। এতে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছেন। প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ঘিরে এই বিক্ষোভে নগরীর বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শনিবার বেলা ১১টার দিকে পরীক্ষা শুরু হয়। কিছুক্ষণ পরই তা স্থগিতের ঘোষণা আসে। এরপর পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে এসে মানিক মিয়া অ্যাভিনিউ ও টেকনিক্যাল মোড়সহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেন।

অবরোধের প্রভাব পড়ে মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ, মিরপুর সড়ক ও আশপাশের এলাকায়। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, যাত্রী ও পথচারীরা।

প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও উঠেছে প্রশ্ন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেওয়া যায় না কোনোভাবে? মে ২০২৬-এর পদোন্নতির জন্য তো আমার বিরুদ্ধে অনুসন্ধান চলছেই। আবারও প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের যুগ শুরু হলো!’

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পূজায় তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাকিস্তানের খাইবারে জরুরি অবস্থা জারি, পিটিআই সরকারের কার্যক্রম স্থগিত

১১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসানো যায় না?’—আসিফ মাহমুদ

আপডেট সময় ০৪:৩৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬