শিরোনাম :
ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

প্যারিস অলিম্পিক; ফ্রি স্টাইলে টিটমাসের ইতিহাস

৪০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে আমেরিকান কেটি লেডিকি ও আরিয়ার্না টিটমাসের পুলে নামা নিয়ে জেগেছিল তুমুল উত্তেজনা। প্যারিস অলিম্পিকের আলোচনার কেন্দ্রেও ছিল এই ইভেন্ট। কারো কারো চোখে দুই তারকার এই লড়াইটি রূপ পেয়েছিল—‘রেস অব দ্য সেঞ্চুরি ’হিসেবে।

আলোচিত এই রেসে শেষ হাসি হাসলেন অস্ট্রেলিয়ার ‘গোল্ডেন গার্ল’ আরিয়ার্ন টিটমাস। সাঁতারে আমেরিকান গ্রেট কেটি লেডিকি ও কানাডিয়ান বিস্ময় বালিকা সামার ম্যাকিন্টোশকে পেছনে ফেলে এই ইভেন্টের সোনা ধরে রেখেছেন এই অসি সাঁতারু।

আজ রোববার (২৮ জুলাই) প্যারিস অলিম্পিকের ৪০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে মাত্র ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড নিয়ে সোনা জিতেছেন টিটমাস। এই ইভেন্টে ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন ম্যাকিন্টোশ। আর আমেরিকান গ্রেট লেডিকির যাত্রা শেষ হয়েছে ব্রোঞ্জ দিয়ে। ৪ মিনিট ০.৮৬ সেকেন্ড নিয়ে তৃতীয় হন এই তারকা সাঁতারু।

অলিম্পিকে এর আগে ৭টি সোনা ও ৩টি রুপাজয়ী লেডিকি এই প্রথম ব্রোঞ্জ জিতেছেন। সবমিলিয়ে তার দখলে এখন ১১টি পদক।

প্রথম হওয়ার পাশাপাশি রেকর্ডও গড়ে ফেলেছেন টিটমাস। ১০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী হিসেবে ৪০০ মিটার ফ্রি স্টাইলে টানা দুই অলিম্পিকে সোনা জিতলেন টিটমাস। অলিম্পিকসে টিটমাসের এটি তৃতীয় সোনা। গত আসরে ৪০০ মিটারের পাশাপাশি ২০০ মিটারর ফ্রি স্টাইলও জিতেছিলেন এই অসি তারকা।

আরো পড়ুন : স্বর্ণজয়ী শুটার আতিকুর মারা গেছেন

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্যারিস অলিম্পিক; ফ্রি স্টাইলে টিটমাসের ইতিহাস

আপডেট সময় ০৮:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪