শিরোনাম :
উত্তরাধিকারসূত্রে পাওয়া ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার : অর্থমন্ত্রী এনবিআর আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার লঘুদণ্ড মওকুফ জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : হুমায়ুন কবির জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে আইনের ফাঁকফোকরে অপরাধীদের বেশি দিন আটকে রাখা যায় না : আইজিপি হাকিমাবাদে বার্ষিক ঈদ-এ-মিলাদুন্নবী স. মহফিল অনুষ্ঠিত নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে হরমুজ প্রণালিতে সৌদি ট্যাংকারে ইরানি হামলা, নিহত দুই নাবিক

ফিটনেস সনদ ছাড়া গাড়ি চলাচলে হাইকোর্টের রুল

ফিটনেস সনদবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহন সড়কে চলাচল ঠেকাতে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতিটি গাড়ির সামনের কাচে ফিটনেস সনদ দৃশ্যমানভাবে প্রদর্শনের নির্দেশনা কেন দেওয়া হবে না, সে প্রশ্নও তুলেছেন আদালত।
রোববার (২৬ জুলাই) একটি জনস্বার্থমূলক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
রুলে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে কুইক রেসপন্স টিম গঠন, গণপরিবহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে বাসের ভেতরে-বাইরে ৩৬০ ডিগ্রি ক্যামেরা বসানো এবং একতলা বাসকে বেআইনিভাবে ডাবল ডেকারে রূপান্তর ঠেকাতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেছে, সড়ক দুর্ঘটনা কমাতে কেবল আইনের প্রয়োগ যথেষ্ট নয়; পাশাপাশি প্রযুক্তির ব্যবহার ও কার্যকর নজরদারিও নিশ্চিত করা জরুরি।
এই রিট আবেদনের পেছনে রয়েছে একটি মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় সেন্টমার্টিন পরিবহনের একটি বাস দুর্ঘটনায় গুরুতর আহত হন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান। এরপর সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ভবিষ্যতে অনুরূপ দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে দুর্ঘটনায় আহত ওই আইনজীবীকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল জারি করেছেন আদালত।
এর পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে ক্ষতিপূরণ চেয়ে করা আবেদনটি আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।
আদালতের এই রুলকে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ফিটনেসবিহীন গাড়ির অবাধ চলাচল এবং প্রযুক্তিনির্ভর নজরদারির অভাবে দেশে বছরের পর বছর ধরে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে অভিযোগ রয়েছে। আদালতের নির্দেশনা কার্যকর হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব হবে বলে মনে করছেন আইনজীবীরা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

উত্তরাধিকারসূত্রে পাওয়া ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার : অর্থমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হরমুজ প্রণালিতে সৌদি ট্যাংকারে ইরানি হামলা, নিহত দুই নাবিক

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ফিটনেস সনদ ছাড়া গাড়ি চলাচলে হাইকোর্টের রুল

আপডেট সময় ১০:৩৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬