ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তিনি ওই কারাগার থেকে বের হয়ে যান।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান।

সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। বিভিন্ন সময়ে সুইডেন আসলামের নামে ২২টি মামলা হয়েছে, যার ৯টি হত্যা মামলা বলে জানা গেছে।

কারাগার সূত্রে জানা যায়, সুইডেন আসলাম ২০১৪ সাল থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ছিল- ৬৬৩/২০। তিনি ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেফতার হন। এরপর থেকে তিনি বিভিন্ন কারাগারে অবস্থান করেন।

মঙ্গলবার তার জামিনের কাগজ কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরে রাত ৯টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।

আরো পড়ুন : হত্যাকান্ডে সাবেক আইজিপি মামুন ও শহীদুল হক রিমান্ডে

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বাংলাদেশ পুলিশ এর এএসআই (ASI) পদে নিয়োগ বিজ্ঞপ্তি – ২৭/০৫

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

আপডেট সময় ১১:২৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪