শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

ওমরাহ পালনে ইচ্ছুকদের সুখবর দিল সৌদি

  • ইসলাম ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 276

পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুকদের সুখবর দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তারা ঘোষণা করেছে, এখন থেকে সব ধরনের ভিসাধারীরাই ওমরাহ পালনের সুযোগ পাবেন।

সৌদি প্রেস এজেন্সির বরাতে মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপের লক্ষ্য হলো ওমরাহ পালনের প্রক্রিয়া আরও সহজ করা এবং বিশ্বের মুসলমানদের জন্য পবিত্র নগরীতে প্রবেশাধিকার বাড়ানো—যা সৌদি ভিশন ২০৩০-এর অন্যতম লক্ষ্য। খবর গালফ নিউজের।

যেসব ভিসায় ওমরাহ করা যাবে
মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে ব্যক্তিগত ভিসা, পারিবারিক ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কর্মসংস্থান ভিসাসহ সব ধরনের ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন।

মন্ত্রণালয় আরও জানায়, “এই সিদ্ধান্তের মাধ্যমে সৌদি আরব বিশ্বের সব প্রান্তের মুসলমানদের সহজ ও প্রশান্ত পরিবেশে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে সহায়তা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।”

নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম চালু
ওমরাহ পালনের জন্য মন্ত্রণালয় ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’ চালু করেছে, যেখানে ব্যবহারকারীরা সরাসরি অনলাইনে প্যাকেজ নির্বাচন, অনুমতি গ্রহণ এবং সময় নির্ধারণ করতে পারবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীরা সহজেই বিভিন্ন সেবা বুক করতে পারবেন।

নিরাপদ ও আধ্যাত্মিক অভিজ্ঞতা
হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, “এই উদ্যোগ কাস্টডিয়ান অব টু হোলি মসকস ও যুবরাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যাতে মুসলমানদের জন্য একটি নিরাপদ, আধ্যাত্মিক ও উচ্চমানের সেবা পরিবেশ নিশ্চিত করা যায়।”

এই পদক্ষেপের ফলে ভিসা সংক্রান্ত সীমাবদ্ধতা কমে যাবে এবং আরও বেশি মুসলমান সহজে ওমরাহ পালন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবারের গুরুত্বপূর্ণ ৯ আমল

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ওমরাহ পালনে ইচ্ছুকদের সুখবর দিল সৌদি

আপডেট সময় ১১:৪৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫