ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর বেইত শেমেশে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের জরুরি বিভাগের উদ্ধৃতি দিয়ে দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা হারেটজ এই খবর দিয়েছে।
এর আগে, আজ রোববার স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, “কিছুক্ষণ আগে শত্রুর বিরুদ্ধে ‘অপারেশন অনেস্ট প্রমিজ-৪’ এর আওতায় সপ্তম ও অষ্টম ধাপের হামলা চালানো হয়েছে।’ খবর এএফপির।
বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী তাদের অপারেশন অনেস্ট প্রমিজ-৪ (সৎ প্রতিজ্ঞা) এর আওতায় অভিযানের বিস্তারিত বিবরণ তুলে ধরেনি এবং এতে কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সেটিও উল্লেখ করেনি।
আন্তর্জাতিক ডেস্ক 




















