শিরোনাম :
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টায় একটি চক্র: প্রধানমন্ত্রী তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমল, সমঝোতার পথে ইরান সড়কে একই নম্বরে একাধিক বাস, স্লিপার বাসে অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

দিল্লির পর এবার ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২

১১ নভেম্বর ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণস্থলে একটি পোড়া গাড়ির ছবি তোলা হয়েছে। ছবি: এএফপি

ভারতের রাজধানী নয়াদিল্লির রেড ফোর্টের কাছে আত্মঘাতী বোমা হামলার একদিন পরই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হামলাকারী ইসলামাবাদের জেলা আদালতে প্রবেশের চেষ্টা করেছিল, তবে নিরাপত্তা জোরদার থাকায় সে ভেতরে ঢুকতে পারেনি। পরে আদালতের বাইরে পুলিশের একটি গাড়ির কাছে বোমাটি বিস্ফোরণ ঘটায়।

মোহসিন নাকভি বলেন, হামলাকারীর পরিচয় শনাক্তকরণ এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে।

স্থানীয় সময় আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টা ৩৯ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওচিত্রে একটি পুড়ে যাওয়া গাড়ি ও পুলিশের ব্যারিকেড দেখা গেছে।

মোহসিন নাকভি জানান, আহত ২৭ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, বিস্ফোরণের আগে হামলাকারী প্রায় ১৫ মিনিট ধরে অপেক্ষা করছিল। বিস্ফোরণের পর কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে এবং চারপাশে আতঙ্ক তৈরি হয়।

আইনজীবী রুস্তম মালিক এএফপিকে বলেন, আমি যখন গাড়ি পার্ক করছিলাম, তখন হঠাৎ ভয়ঙ্কর শব্দে বিস্ফোরণ ঘটে। পুরো জায়গা বিশৃঙ্খল হয়ে যায়। মানুষ আদালত ভবনের ভেতরে দৌড়ে পালাচ্ছিল। আমি গেটের সামনে দুজনের মরদেহ ও কয়েকটি জ্বলন্ত গাড়ি দেখতে পাই।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা সাম্প্রতিক বছরগুলোতে খুবই বিরল। এর আগে সর্বশেষ ৩ বছর আগে এমন হামলায় এক পুলিশ সদস্য নিহত ও কয়েকজন আহত হয়েছিলেন। তবে গত কয়েক বছরে পাকিস্তানের অন্যান্য অঞ্চলে এ ধরনের হামলা বেড়ে গেছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

মালয়েশিয়াকে উড়িয়ে বড় জয় বাংলাদেশ এইচপি দলের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দিল্লির পর এবার ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২

আপডেট সময় ০৬:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫