শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

বঙ্গোপসাগরে ভাসমান ১২ বাংলাদেশিকে উদ্ধার করলো ভারতীয় জেলেরা

সমুদ্রে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রালার ডুবে ভাসমান অবস্থায় ১২ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় জেলেরা। তবে বাংলাদেশ কোস্ট গার্ডের সহায়তা না পাওয়ায় তাদের বাংলাদেশে ফেরানো যায়নি। উদ্ধারকৃত ১২ জেলেকে ভারতীয় কারাগারে রাখা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আবহাওয়ার পুর্বাভাস পেয়ে উপকূলের দিকে ফিরে আসছিলো ফিশিং ভ্যাসেল এমভি পারমিতা ৫। এ সময় ভারত বাংলাদেশ সীমান্তে কেআর দ্বীপের কাছে ভাসমান অবস্থায় দুই জেলেকে দেখতে পায় জেলেরা। তাদের উদ্ধারের পর তারা জানায় ভাসমান অবস্থায় রয়েছে আরও ১১ জন জেলে। পরে একে একে তাদেরও উদ্ধার করা হয়।

বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়ার পর ভারতীয় জেলেরা সিদ্ধান্ত নেন সমুদ্র থেকেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়ার চেষ্টা করা হবে। কারণ উপকূলে পৌঁছালেই ভারতীয় আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশে ফিরিয়ে দেয়ার উদ্দেশ্যে ভারতের ট্রলার থেকে বাংলাদেশের কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড জানায় চার ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে আসবেন তারা। কোস্ট গার্ডের পরামর্শেই ঘটনাস্থলে কাছে অ্যাংকর করে রাতভর দাড়িয়ে থাকে ভারতীয় ট্রলারটি।

ভারতীয় মৎস্যজীবীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার বিকেল পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য অপেক্ষা করলেও তারা আসেননি। এদিকে সমুদ্র আরো উত্তাল হতে থাকায় বাধ্য হয়ে উপকূলে ফিরে আসেন তারা।

সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ১২ জন জেলেকে উদ্ধার করার পর দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার ফেরিঘাটে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। উপকূলে আনার পর বাংলাদেশি এই মৎস্যজীবীদের পাথরপ্রতিমা থানার হাতে তুলে দেয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মৎস্যজীবীদের আগামীকাল কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। তারপর তাদের আন্তর্জাতিক আইন মেনে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।

আরো পড়ুন :

ভারত-পাকিস্তান সীমান্তে গুলি, বিএসএফ সদস্য আহত

ভারতের মণিপুরে এবার কারফিউ ঘোষণা, শিক্ষাপ্রতিষ্ঠান-ইন্টারনেট বন্ধ

দিল্লির সমান জায়গা দখল করেছে চীন : রাহুল গান্ধী

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বঙ্গোপসাগরে ভাসমান ১২ বাংলাদেশিকে উদ্ধার করলো ভারতীয় জেলেরা

আপডেট সময় ১১:৪২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪