শিরোনাম :
সলপের ঘোল, মাঠায় রাসায়নিক ব্যবহার এইচ-১বি ভিসা অপব্যবহারে গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প একাধিকবার শুনতে হয়েছে যে ইসলামে আছে স্ত্রী পুরুষের দাস: সামান্তা রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন, ডিসেম্বরেই গ্রিডে যুক্ত সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন ডিসেম্বরে হাসিনার ফেরার ঘোষণা, এক মাসে গ্রেফতার ৫৩ হাজার পায়ুপথে আমিরাত থেকে বয়ে আনল ১ কেজি সোনার ডিম রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুটি সেনাক্যাম্পের সিদ্ধান্ত সরকারের ঢাকার গণপরিবহণে বিশৃঙ্খলা দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশ চট্টগ্রাম বন্দর টার্মিনাল পরিচালনায় ১৫ বছরের চুক্তি পেল দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড

বিশ্বে অব্যাহতভাবে বাড়ছে সামরিক ব্যয়

বৈশ্বিক সামরিক ব্যয় ২০২৩ সালে ৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্বে সামরিক ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ২ হাজার ৪৪৩ বিলিয়ন ডলারে। এর আগে এত বেশি সামরিক ব্যয় কখনোই দেখেনি বিশ্ব। সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া।

আজ সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এ তথ্য প্রকাশ করেছে। খবর স্পুটনিকের।

এসআইপিআরআই বলছে, টানা নয় বছর বিশ্বে সামরিক ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিশ্বের পাঁচটি ভৌগোলিক অঞ্চলেই সামরিক ব্যয় বেড়েছে।

২০২৩ সালে সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ব্যয় ৯১৬ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৭ শতাংশ।

সামরিক ব্যয়ে এরপরেই রয়েছে চীন। বিশ্বের মোট সামরিক ব্যয়ের মধ্যে ১২ শতাংশই চীনের। সামরিক খাতে তারা খরচ করেছে ২৯৬ বিলিয়ন ডলার।

তৃতীয় অবস্থানে থাকা রাশিয়া প্রতিরক্ষা খাতে আনুমানিক ১০৯ বিলিয়ন ডলার খরচ করেছে, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৪ দশমিক ৫ শতাংশ। ইউক্রেনে আগ্রাসন চালানো দেশটির সামরিক ব্যয় ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বেড়েছে ২৪ শতাংশ।

রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশ ইউক্রেন এক বছরে সামরিক ব্যয় ৫১ শতাংশ বৃদ্ধি করেছে। ২০২৩ সালে দেশটির মোট সরকারি ব্যয়ের ৫৮ শতাংশই ছিল সামরিক খাতে। ৬৪ দশমিক ৮ বিলিয়ন ডলার খরচ করে দেশটি রয়েছে অষ্টম অবস্থানে।

এসআইপিআরআই বলছে, মধ্যপ্রাচ্যে সামরিক ব্যয় বেড়েছে ৯ শতাংশ। গাজা উপত্যকায় ইসরায়েলের ব্যয় ২৪ শতাংশ বেড়ে ২৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

আরো পড়ুন : মালদ্বীপে চীনপন্থি মুইজ্জুর দলের বড় জয়

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সলপের ঘোল, মাঠায় রাসায়নিক ব্যবহার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চট্টগ্রাম বন্দর টার্মিনাল পরিচালনায় ১৫ বছরের চুক্তি পেল দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিশ্বে অব্যাহতভাবে বাড়ছে সামরিক ব্যয়

আপডেট সময় ০৮:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪