শিরোনাম :
উত্তরাধিকারসূত্রে পাওয়া ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার : অর্থমন্ত্রী এনবিআর আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার লঘুদণ্ড মওকুফ জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : হুমায়ুন কবির জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে আইনের ফাঁকফোকরে অপরাধীদের বেশি দিন আটকে রাখা যায় না : আইজিপি হাকিমাবাদে বার্ষিক ঈদ-এ-মিলাদুন্নবী স. মহফিল অনুষ্ঠিত নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে হরমুজ প্রণালিতে সৌদি ট্যাংকারে ইরানি হামলা, নিহত দুই নাবিক

মুসলিম বিশ্বকে তাদের আসল শত্রুর মুখোমুখি হওয়ার আহ্বান খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সমগ্র মুসলিম বিশ্বকে তাদের আসল শত্রুর মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন শত্রুরা বিভিন্ন অজুহাত তৈরি করে ইসলামি দেশগুলোকে বিভেদের পথে নিয়ে যাচ্ছে। খবর আলজাজিরার।
রোববার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে এক লিখিত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেন শত্রু বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। তারা ইরান এবং অন্যান্য যেকোনো ইসলামি দেশের মুসলিম জনগণের মধ্যে বিভেদ তৈরির অজুহাত হিসেবে বিভিন্ন বর্ণগত সাংস্কৃতিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং ভৌগোলিক পার্থক্যকে ব্যবহার করার চেষ্টা করে।

মোজতবা খামেনি বলেন এই দৃষ্টিভঙ্গি থেকে তারা মুসলিম উম্মাহর খণ্ড-বিখণ্ড অবস্থা এবং এর শক্তির দুর্বলতা লক্ষ্য করে, যাতে তাদের ওপর নিজেদের আধিপত্য চাপিয়ে দেওয়ার সুযোগ সুবিধা মতো নিতে পারে। বিবৃতিতে তিনি মুসলমানদের বিভাজিত করতে পারে এমন যেকোনো পদক্ষেপ না নেওয়ার তাগিদ দেন।
মোজতবা খামেনি প্রশ্ন তোলেন মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকত এবং শক্ত হাতে হাত মেলাত তবে কি ফিলিস্তিনি জাতি এতটা অসহায় হতো দখলদারদের নিপীড়ন ও অপরাধের শিকার হতো? তিনি আরও যোগ করেন পারস্য উপসাগরীয় অঞ্চলের আশপাশের জাতি ও সরকারগুলো যদি ইসলামের পতাকাতলে তাদের ঐক্য প্রতিষ্ঠা করত তবে হাজার হাজার কিলোমিটার দূরের দুর্নীতিগ্রস্ত ও পরিচয়হীন বদমাশরা কি তাদের জমি ও সম্পদের ওপর নজর দেওয়ার দুঃসাহস পেত?

মোজতবা খামেনি মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান যেন তারা তাদের প্রকৃত শত্রুকে চিনতে পারেন শত্রুর পরিকল্পনাগুলো বোঝেন এবং তাদের মুখোমুখি হন। তিনি বলেন যুক্তরাষ্ট্রের অপরাধী শাসক এবং ভুয়া ট্রাম্প-ইসরায়েলি শাসকগোষ্ঠী মুসলমানদের ঐক্য ও বন্ধুত্বের চরম শত্রু।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আরও বলেন তারা কেবল ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইসলামি প্রতিরোধ আন্দোলনের শত্রুই নয় বরং তারা পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি বৈরিতা পোষণ করে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

উত্তরাধিকারসূত্রে পাওয়া ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার : অর্থমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হরমুজ প্রণালিতে সৌদি ট্যাংকারে ইরানি হামলা, নিহত দুই নাবিক

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মুসলিম বিশ্বকে তাদের আসল শত্রুর মুখোমুখি হওয়ার আহ্বান খামেনির

আপডেট সময় ১০:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬