শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ বাহিনীর চার কর্মকর্তা নিহত

ছবি: এপির ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারজন কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) বিকেলে দেশটির নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় পুলিশ বলেছে, নর্থ ক্যারোলাইনার বৃহত্তম শহর শার্লটের একটি উপশহর এলাকায় একটি বাড়িতে অভিযান চালানোর সময় মার্কিন মার্শাল ফিউগিটিভ টাস্ক ফোর্সের চার সদস্যকে গুলি করে হত্যা করেন এক বন্দুকধারী।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগ্নেয়াস্ত্র রাখার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ওই বাড়িতে গেলে গোলাগুলি শুরু হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

শার্লট-মেকলেনবার্গ পুলিশ প্রধান জনি জেনিংস এক সংবাদ সম্মেলনে বলেন, ইউএস মার্শাল টাস্ক ফোর্সের কর্মকর্তারা শার্লটের আবাসিক এলাকায় অভিযান চালানোর সময় একটি বাড়ির ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি করতে থাকেন এক ব্যক্তি। বাড়ির ভেতরে সন্দেহভাজন একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশ গাড়ি ও অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং কাছাকাছি রাস্তাগুলো বন্ধ করে দেয়। পরে হামলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে গুলিবর্ষণ করতে থাকেন। এভাবে কয়েক মিনিট ধরে গুলি চালানো হয়।

‘আজ আমরা এমন কিছু নায়ককে হারিয়েছি, যারা আমাদের বাসিন্দাদের নিরাপদ রাখার চেষ্টায় বের হয়েছিল’, যোগ করেন পুলিশ প্রধান। তিনি বলেন, ৩০ বছরের মধ্যে এটি পুলিশ কর্মকর্তাদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা, যা তিনি স্মরণ করতে পারেন।

আরো পড়ুন : হামাস নেতাদের পরবর্তী গন্তব্য কোথায়?

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ বাহিনীর চার কর্মকর্তা নিহত

আপডেট সময় ১১:১৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪