শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

সবুজ হয়ে যাচ্ছে আরবের মরুভূমি!

সবুজ হয়ে যাচ্ছে আরবের মরুভূমি!! - সংগৃহীত

ছিল ধু ধু মরুভূমি। হয়ে গেল সবুজ ঘাসে ঢাকা মরূদ্যান। সৌদি আরবে ঘটেছে এমন কাণ্ড। বৃষ্টির কারণেই প্রকৃতির এই রূপবদল।

প্রথমবার দেখে স্থানীয় বাসিন্দারা চমকেই গিয়েছিলেন। মরুভূমির মাঝে সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ ভূমি। তাতে ফুটে রয়েছে ছোট ছোট ফুল। দেখে অনেকেই বলছেন, প্রকৃতির কী ক্ষমতা, তা স্পষ্ট।

শুধু চোখের আরাম নয়, মরুভূমির মাঝে এই এক টুকরো সবুজ ভূমি পুরো এলাকার বাস্তুতন্ত্রেও বদল এনেছে। মরুভূমিতে এখন চরে বেড়াচ্ছে গবাদি পশুও।

কিন্তু কেন হঠাৎ এমন হলো? সাম্প্রতিক প্রচুর বৃষ্টি হয়েছে ওই মরুভূমিতে। সে কারণে মক্কা এবং মদিনার মাঝে মরুভূমির এই অংশ সবুজ হয়ে উঠেছে। বন্ধ্যা জমিতে গজিয়ে উঠেছে ঘাস। সৌদি আরবের পশ্চিমাঞ্চলেই এমনটা হয়েছে।

বিশেষজ্ঞেরা জানিয়েছেন, অতিবৃষ্টিই এর কারণ। এমনিতে এই অঞ্চলে বৃষ্টি হয় না। সেখানে অতিবৃষ্টি হওয়ার জন্যই এমনটা হয়েছে। বৃষ্টির কারণে ভিজেছে মাটি, আর তাতেই জন্মেছে উদ্ভিদ।

এই সবুজ ভূমির ছবি বহু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, সবুজ ঘাসে ঢাকা এলাকায় চরে বেড়াচ্ছে উট।

রুক্ষ জমির মাঝে এই সবুজ চোখে পড়ার মতো। অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীই সেখানে তাঁবু খাটিয়ে থাকার ইচ্ছাপ্রকাশ করছে।অনেকে আবার বলেছে, সেখান রিসোর্ট চালু করা উচিত।

২০২৩ সালের শেষ দিক থেকেই ওই এলাকা এভাবে সবুজ হয়ে উঠেছে। নভেম্বরে সৌদি আরবের পশ্চিমাঞ্চল ছাড়াও উত্তর সীমান্ত-সংলগ্ন আল-জাওয়াফ, হায়েল, আল-কাশিমে তুমুল বৃষ্টি হয়েছিল। সতর্কতা জারি করেছিল আবহাওয়া অফিস। এর ফলেই বৃদ্ধি পেয়েছিল সবুজ।

বিশেষজ্ঞেরা মনে করছেন, জলবায়ুর পরিবর্তনই এর প্রধান কারণ। সাম্প্রতিক অতীতে তাই বার বার সবুজ হয়ে উঠছে সৌদির মরুভূমি। ২০২৩ সালের জানুয়ারিতেও এই ঘটনা দেখা গিয়েছিল।

এমনিতেই সৌদি আরব প্রশাসন দেশে সবুজের মাত্রা বৃদ্ধির জন্য নানা প্রকল্প গ্রহণ করেছে। মরুভূমিতে বাঁচে এমন গাছ আরো বেশি করে রোপণ করে মরুভূমির আয়তন কমাতে চাইছে।

২০২১ সালে প্রশাসন একটি পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মরুভূমিতে বাঁচে এমন ৪৫ কোটি গাছ লাগাবে প্রশাসন।

পাশাপাশি, বনভূমি সংরক্ষণেরও চেষ্টা চলছে। সৌদি আরবে ২৭ লাখ হেক্টর বনভূমি রয়েছে। কোনোভাবেই যেন সেগুলোকে মরুভূমি গ্রাস করতে না পারে, সে জন্য নানা পদক্ষেপ করা হয়েছে।

সৌদি আরবে ১৫টি এলাকা তাদের জীববৈচিত্রের জন্য সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। তার মধ্যে ১২টি স্থলভাগে এবং তিনটি সমুদ্রের নিচে রয়েছে। দিনরাত চেষ্টা করে সৌদি প্রশাসন যখন বনভূমির আয়তন বৃদ্ধি করছে, তখনই মরুভূমির মাঝে তৈরি হলো মরূদ্যান।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সবুজ হয়ে যাচ্ছে আরবের মরুভূমি!

আপডেট সময় ১১:১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪