শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

কারা উঠছে শেষ চারে?

মাদ্রিদ-সিটি ম্যাচের দৃশ্য। ছবি : এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান রাজা ম্যানচেস্টার সিটি। যদিও, টুর্নামেন্টের একচ্ছত্র অধিপতি রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাব মাদ্রিদের সামনে আজ বুধবার (১৭ এপ্রিল) প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটি। বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় মুখোমুখি হবে দল দুটি।

প্রথম লেগ ড্র হয়েছে ৩-৩ গোলে। নিজেদের মাঠে জয় তুলে নিতে ব্যর্থ হয় মাদ্রিদ। সেদিক দিয়ে এগিয়ে থাকবে সিটি। ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামের চেনা গালিচায় হালান্ড-ডি ব্রুইনরা চাইবেন বিজয়ের আলপনা আঁকতে। কাজটা যে মোটেও সহজ হবে না, সেটি জানে সিটিজেনরা।

ম্যাচের আগে মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি বলেন, ‘যা হয়ে গেছে তা মনে রাখার কিছু নেই। প্রথম লেগ ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ফুটবল মূলত ফুটবলারদেরই খেলা। মাঠে তাদের প্রতিযোগিতা করতে হয়, বাধা ঠেলে এগিয়ে যেতে হয়। আমি মনে করি, সিটির বিপক্ষে এই ম্যাচে (দ্বিতীয় লেগ) ছেলেরা নিজেদের দক্ষতার প্রমাণ দেবে।’

সিটির তারকা মিডফিল্ডার বার্নাদো সিলভা বলেন, ‘এটি নতুন ম্যাচ। নতুন দল। আমাদের প্রতিপক্ষ এই টুর্নামেন্টের রাজা, তবে তাদের মাঠেই আমরা ভালো করেছি। আমাদের ভক্তদের সমর্থন বেশ জোরালো। আর ইত্তিহাদ বিশ্বের অন্যতম কঠিন মাঠ।’

মাঠের বাইরেও লড়াইটা হবে সেয়ানে-সেয়ানে। একদিকে কার্লো আনচেলোত্তি, অন্যদিকে পেপ গার্দিওলা। এ যেন লড়াইয়ের ভেতর আরেক লড়াই।

এ ছাড়া, চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল। বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম লেগ ড্র হয়েছিল ২-২ গোলে।

আরো পড়ুন : ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কারা উঠছে শেষ চারে?

আপডেট সময় ০৭:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪