শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

আবারো গ্লোবাল লিগে খেলতে যাচ্ছেন সাকিব

সাকিব আল হাসান - ফাইল ছবি।

আবারো কানাডার গ্লোবাল লিগে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। গত আসরের মতো এবারও পুরনো দল মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতেই দেখা মিলবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

চোখের সমস্যা কাটিয়ে সাকিব আল হাসান ক্রিকেটে ফেরেন গত বিপিএল দিয়ে। এরপর ঢাকা প্রিমিয়ার লিগ হয়ে জাতীয় দলের জার্সিও তুলেছেন গায়ে। এই মুহূর্তে ওমরাহ করতে সৌদি আরবে অবস্থান করছেন তিনি।

তবে এরই মাঝে জানা গেল কানাডার গ্লোবাল লিগে আবারো নাম লেখাতে যাচ্ছেন সাকিব। পুরনো দল মন্ট্রিয়াল টাইগার্সের সাথেই নাকি বাড়িয়েছেন চুক্তির মেয়াদ। যেখানে তার সাথে দেখা যাবে আন্দ্রে রাসেল, ক্রিস লিনকেও।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র। সূত্র মতে, বিশ্বকাপের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। আগের মৌসুমের দলেই খেলার কথা রয়েছে তার।

যদিও টুর্নামেন্টের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। প্রতি বছর জুন-জুলাইয়ে গ্লোবাল টি-টোয়েন্টি অনুষ্ঠিত হলেও শোনা যাচ্ছে এবার বিশ্বকাপের কারণে টুর্নামেন্টটি পিছিয়ে যেতে পারে জুলাই-আগস্টে।

গত আসরে মন্ট্রিয়াল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলেন সাকিব। তবে মাত্র ৪ ম্যাচেই দেখা মিলে তার। যেখানে তার রান ছিল ২৫ গড়ে ১০২। স্ট্রাইকরেট ১৫৪.৫৫। বিপরীতে বল হাতে ৭ ইকোনমিতে নেন ৫ উইকেট।

আরো  পড়ুন : আমিরকে জাতীয় দলে চান না রমিজ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আবারো গ্লোবাল লিগে খেলতে যাচ্ছেন সাকিব

আপডেট সময় ০৫:২৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪