ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্ধ হলো দলীয় প্রতীক। পাস হলো ৫টি সংশোধনী বিল। নির্দলীয় কাঠামো নাকি থাকবে ‘অদৃশ্য মনোনয়ন’-এর ছায়া ইরানের সঙ্গে আলোচনা একই সাথে ‘সুসংবাদ’ ও ‘দুঃসংবাদ’ : জেডি ভ্যান্স যেসব বিষয়ে যুক্তরাষ্ট্রকে ছাড় দেয়নি তেহরান দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পাচ্ছে ‘দম’ বিশ্ববাসীর নজর এখন ট্রাম্পের দিকে জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোসলে মারা গেছেন এক বৈঠকেই চূড়ান্ত সমঝোতার আশা কারোরই ছিল না : ইসমাইল বাঘাই ইরান-যুক্তরাষ্ট্রকে ফের আলোচনায় বসার আহ্বান অস্ট্রেলিয়ার ভেস্তে গেল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা; তবে কী যুদ্ধেই হবে শেষ সমাধান?

পাকিস্তান জয়ের পর ভারত সফরের প্রস্তুতি

বেশ ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সদ্য সমাপ্ত পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেও খুব বেশি বিশ্রামের সুযোগ পাননি মুশফিক-লিটনরা। নেমে পড়েছে ভারত সিরিজের প্রস্তুতিতে। আজ রোববার (৮ সেপ্টেম্বর) থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে হাসান মাহমুদ-লিটন দাসরা।

ভারতের বিপক্ষে সিরিজের শুরুটা হবে টেস্ট ম্যাচ দিয়ে। যার ফলে টেস্ট দলের বেশিভাগ ক্রিকেটারই এদিন অনুশীলনে এসেছেন। বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর অনুশীলনে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। পাকিস্তান সফরে প্রথম টেস্টে চোটে কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান তিনি। ভারত সফরে পুরোপুরি ফিট শরিফুলকেই পাওয়া যাবে বলে জানা গেছে।

এদিন মিরপুরের সেন্টার উইকেটে অনুশীলন করতে দেখা গেছে মুমিনুল-জাকিরদের। ভারতের বিপক্ষে সিরিজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন এই দুই ব্যাটার। লম্বা সময় ধরে তাদের বোলিং করে গেছেন পেসার হাসান মাহমুদ। এছাড়া ছিলেন আরেক ব্যাটার মুশফিকুর রহিম। তিনিও ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন।

প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ-ভারতের প্রথম ম্যাচ চেন্নাই এবং কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।

আরো পড়ুন : ভারত সফরে হাথুরুই থাকছেন কোচ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বন্ধ হলো দলীয় প্রতীক। পাস হলো ৫টি সংশোধনী বিল। নির্দলীয় কাঠামো নাকি থাকবে ‘অদৃশ্য মনোনয়ন’-এর ছায়া

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাকিস্তান জয়ের পর ভারত সফরের প্রস্তুতি

আপডেট সময় ০৪:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪