শিরোনাম :
পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপি পদে ২৪ কর্মকর্তার বদলি বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার হরমুজ প্রণালিতে ফের মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্রে অচল কার্গো জাহাজ দেশকে অর্থনৈতিক-সামাজিকভাবে শক্তিশালী অবস্থান করা সরকারের লক্ষ্য বাংলাদেশিকে তুলে নেওয়ার পর ২ ভারতীয়কে ধরে আনা হয়, বৈঠকে হস্তান্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা সমগ্র জীবনের সাফল্য বা ব্যর্থতা পরিমাপ করা সমীচীন কী বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের পর বসছে সংসদের তৃতীয় অধিবেশন

রসিংটন-নাঈমের ঝড়ে উড়ে গেল ঢাকা ক্যাপিটালস

স্ট্যাম্পের পেছনের দূরন্ত অ্যাডাম রসিংটন ব্যাটহাতে দেখা দিলেন আরও উজ্জ্বল হয়ে। এতে ব্যাটিং ব্যর্থতায় স্বল্প রানের পুঁজি পাওয়া ঢাকা ক্যাপিটালস যতটুকু প্রতিরোধ গড়ার আশা দেখেছিল, সেটিও পারেনি। তাকে সঙ্গ দেন মোহাম্মদ নাঈম শেখ। এতে বড় জয় তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস।

আজ শুক্রবার (২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১২২ রান করেছিল ঢাকা। জবাব দিতে নেমে ১২.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।

রান তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন চট্টগ্রামের দুই ওপেনার অ্যাডাম রসিংটন আর মোহাম্মদ নাঈম শেখ। তাদের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি তাসকিন আহমেদ-সালমান মির্জা-ইমাদ ওয়াসিমরা।

সাতজন বোলার ব্যবহার করেও কোনো সাফল্য পায়নি ঢাকা। সবাইকে হতাশ করে এগিয়ে গেছেন চট্টগ্রামের দুই ওপেনার। দুজনই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত নাঈম অপরাজিত থাকেন ৪০ বলে ৫৪ রানে আর রসিংটন অপরাজিত থাকেন ৩৬ বলে ৬০ রানে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রীতিমতো যেন সরষে ফুল দেখেছিলেন ঢাকার ব্যাটাররা। একের পর এক ব্যর্থতার গল্প লিখে ফিরেছেন সাইফ হাসান-মোহাম্মদ মিঠু-সাব্বির রহমান-শামীম পাটোয়ারীরা। তাদের ব্যর্থতায় একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল ঢাকা।

ব্যতিক্রম ছিলেন উসমান খান-নাসির হোসেন আর মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের ব্যাটে ভর করে কোনোমতে ১০০ পার করতে পারে ঢাকা। পুরো ইনিংসে দুই অঙ্কের ঘরও স্পর্শ করেছেন এই তিনজন।

তিন নম্বরে নেমে দলের হাল ধরার চেষ্টা করেছিলেন উসমান খান। তবে ১৫ বলে ২১ রান করেই তানভীর ইসলামের শিকার হয়ে ফিরতে হয় তাকে। ৮ নম্বরে নেমে নাসির হোসেন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন। তবে তিনিও ২০ বলে ১৭ রানের বেশি করতে পারেননি।

ঢাকা ক্যাপিটালস যখন একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়। তখন ব্যাটহাতে দায়িত্ব নেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেষদিকে ২৫ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলের রান ১০০ পার করেন তিনি।

চট্টগ্রামের হয়ে যৌথভাবে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম আর তানভীর ইসলাম। দুটি উইকেট নিয়েছেন শেখ মেহেদী। একটি উইকেট গেছে আমের জামালের ঝুলিতে।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ক্যাপিটালস : ১৯.৪ ওভারে ১২২/১০ (সাইফ ১, জুবাইদ ২, উসমান ২১, মিঠুন ৮, শামীম ৪, সাব্বির ৯, ইমাদ ৯, নাসির ১৭, তাসকিন ৫, সালমান ০, সাইফউদ্দিন ৩৩*; শরিফুল ৪-০-১৮-৩, মুকিদুল ৩.৪-০-৩২-০, জামাল ৩-০-২২-১, তানভীর ৪-০-৮-৩, মেহেদী ৪-০-৩৪-২, মির্জা ১-০-৪-০)

চট্টগ্রাম রয়্যালস : ১২.৪ ওভারে ১২৩/০ (রসিংটন ৬০*, নাঈম ৫৪*; ইমাদ ৩-০-২০-০, তাসকিন ৩-০-২৮-০, সালমান ২-০-২১-০, সাইফউদ্দিন ২-০-২৩-০, জুবাইদ ১-০-১৩-০, নাসির ১-০-১১-০, শামীম ০.৪-০-৭-০)

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপি পদে ২৪ কর্মকর্তার বদলি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি নির্বাচনের পর বসছে সংসদের তৃতীয় অধিবেশন

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রসিংটন-নাঈমের ঝড়ে উড়ে গেল ঢাকা ক্যাপিটালস

আপডেট সময় ০৬:৩৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬