ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে : তারেক রহমান ওসমান হাদির ঘটনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক ওসমান হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানাল মেডিকেল বোর্ড হাদির ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার স্থান নেই : মির্জা ফখরুল ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়ে ঢামেক হাসপাতালে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

জিম্বাবুয়ে সিরিজের দলে নেই সাকিব-মোস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি ক্যাম্পের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৭ সদস্যের দলে আছে বড়সড় চমক। গুঞ্জন সত্য করে ঘোষিত দলে নেই সাকিব আল হাসান৷ আইপিএলে ব্যস্ত মোস্তাফিজুর রহমানও নেই দলে। তবে দলে ফিরেছেন পারভেজ হাসান ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ সাইফুদ্দীন। আছেন তানজিদ হাসান তামিম।

আগামী মে মাসের শুরুতেই জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের আগে নিজেদের প্রস্তুত করতে অনুশীলন ক্যাম্পের জন্য আজ (মঙ্গলবার) দল ঘোষণা করে বিসিবি।

বাদ গেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা এনামুল হক বিজয়, নাইম শেখ ও তাইজুল ইসলাম। তবে দুর্দান্ত ছন্দে থাকা শামীম পাটোয়ারীরও ঠাঁই হয়নি ১৭ সদস্যের দলে।

চলমান ডিপিএলে ভালো করেই নজর কেড়েছেন ইমন। ১২ ম্যাচে ৪৮.৭৫ গড়ে ৫৮৫ রান করেছেন তিনি। আছে দুটি সেঞ্চুরি। তানভীরও ফিরেছেন ডিপিএল দিয়ে। ১১ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন তিনি।

আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। আর সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে ঢাকাতে।

অনুশীলন ক্যাম্পের জন্য বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

আরো পড়ুন : বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন মিরাজ?

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে : তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জিম্বাবুয়ে সিরিজের দলে নেই সাকিব-মোস্তাফিজ

আপডেট সময় ০৬:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪