শিরোনাম :
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টায় একটি চক্র: প্রধানমন্ত্রী তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমল, সমঝোতার পথে ইরান সড়কে একই নম্বরে একাধিক বাস, স্লিপার বাসে অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

বিশ্ব দাবার নতুন বিস্ময় ভারতের ১৭ বছরের গোকেশ

ড্র কখনও জয়কে ছাপিয়ে যায়। উল্লাসে ফেঁটে পড়ার কারণ হয়। ভারতের ১৭ বছর বয়সী দাবাড়ু গোকেশ ডোম্মারাজুর সঙ্গেও তেমনটাই হয়েছে। এক ড্র’তে তিনি ইতিহাস গড়েছেন, দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে জায়গা পেয়েছেন। পুরস্কারের নগদ অর্থে কোটি পতিও বনে গেছেন। এখন তিনি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর।

গোকেশ ভারতের চেন্নাইয়ের ছেলে। কানাডার টরেন্টোয় সোমবার ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। শেষ রাউন্ডে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরার সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন হন তিনি। এর আগে ভারতের বিশ্বনাথ আনন্দ ক্যান্ডিডেটস চ্যাম্পিয়ন হয়েছিলেন। বিশ্ব দাবায় সবচেয়ে কম বয়সী হিসেবে এই চ্যাম্পিয়নশিপ জিতেছেন গোকেশ। সবচেয়ে কম বয়সে দাবার বিশ্বকাপ অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতাও অর্জন করেছেন। তাকে দাবার বিস্ময় না বলে উপায় আছে!

গোকেশ ১২ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার খেতাব পান। ডাক্তার বাবা ও বায়োকেমিস্ট মায়ের এই সন্তান ৭ বছর বয়সে দাবা খেলা শুরু করেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও ক’মাস পরে তিনি চীনের ডিং লিরেনের মুখোমুখি হবেন। যে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দাবার এই বিস্ময় বালক, ‘এখন খুব নির্ভার এবং আনন্দ লাগছে। আগের ম্যাচটায় নজর রাখছিলাম, পরে একটু হেঁটে আসি। যা সত্যিই কাজে দিয়েছে।’

তিনি এই দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় ৮৮ হাজার ৫০০ ইউরো বা প্রায় ১ কোটি টাকার অর্থ পুরস্কার পেয়েছেন। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা বলেছিলেন, ‘আমি খেলাটা উপভোগ করছি এবং প্রতিদিনি উন্নতি করছি। এখনও অনেক পথ যাওয়ার বাকি।’

আরো পড়ুন : কোহলি-বাবরদের পেছনে ফেললেন রিজওয়ান

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

মালয়েশিয়াকে উড়িয়ে বড় জয় বাংলাদেশ এইচপি দলের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিশ্ব দাবার নতুন বিস্ময় ভারতের ১৭ বছরের গোকেশ

আপডেট সময় ০৭:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪