শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

মাহমুদউল্লাহ ইস্যু অপ্রাসঙ্গিক : সাকিব

চলমান বার্তা অনলাইন ডেস্ক:
মাহমুদউল্লাহ ইস্যুতে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে কম জল ঘোলা হয়নি। তাঁকে এশিয়া কাপের দলে না নেওয়ায় মানববন্ধনও হয়েছে। এমনকি টুর্নামেন্ট চলাকালীনও থেমে নেই এ আলোচনা। যার সর্বশেষ সংযোজন সাকিব আল হাসান। টুর্নামেন্টের মাঝপথে মাহমুদউল্লাহ ইস্যুতে প্রশ্ন করায় সেটাকে রীতিমতো অপ্রাসঙ্গিক বললেন বাংলাদেশ অধিনায়ক।

এশিয়া কাপ শুরুর আগে আত্মবিশ্বাসে বলিয়ান ছিল বাংলাদেশ। টানা প্রায় এক মাসের ক্যাম্প করানো হয়েছে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের। কিন্তু, মাঠের ক্রিকেটে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ।

মাহমুদউল্লাহর পরিবর্তে সাত নম্বর পজিশনে কেউ সেভাবে কার্যকরী ভূমিকা রাখকে পারেননি। প্রয়োজনের সময় ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ সাতে খেলা দুই ক্রিকেটার শামীম হোসেন ও আফিফ হোসেন। শ্রীলঙ্কার মন্থর উইকেটে রয়েসয়ে খেলার মতো ধৈর্য ছিল না তাদের।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শেষে গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে আসেন সাকিব। বাংলাদেশ অধিনায়ককে প্রশ্ন করা হয় মাহমুদউল্লাহকে মিস করেছেন কিনা, সে বিষয়ে। তবে, প্রশ্নটিকে অপ্রাসঙ্গিক বললেন সাকিব।

অধিনায়ক ব্যাখ্যা করলেন এভাবে, ‘প্রথমত গত তিন সিরিজে রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ছিলেন না। তখন আপনারা এই প্রশ্ন করেছেন কিনা জানি না। আমরা কাছে মনে হয় প্রশ্নটাই অপ্রাসঙ্গিক। তা ছাড়া, রিয়াদ ভাইয়ের জায়গা শামীম বা আফিফকে নয়, দলে আনা হয়েছিল তাওহিদ হৃদয়কে।’

এবারের এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা বেশ চোখে পড়েছে। বিশ্বকাপের আগে এমন হতাশা দলের জন্য চিন্তার বিষয়। অবশ্য সাকিব বলছেন ভিন্ন কথা। দলের এমন ব্যর্থতা বিশ্বকাপের আগে ইতিবাচক। সাকিবের মতে, ‘আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটি কাজে দিয়েছে। আমরা আমাদের রিয়েলিটি চেকটা করে নিতে পেরেছি। এটা দরকার ছিল।’

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মাহমুদউল্লাহ ইস্যু অপ্রাসঙ্গিক : সাকিব

আপডেট সময় ০১:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩