শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

শীর্ষস্থান লড়াইয়ে মুস্তাফিজ, শ্বাস ফেলছেন বুমরাহর ঘাড়ে

এবারের আইপিএলে পেসার মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা অম্ল-মধুর। শুরুর কয়েক ম্যাচে নজর কাড়লেও মাঝে কিছু ম্যাচে ছন্দ হারান এই বাঁহাতি পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সামর্থ্য নিয়েও ওঠে প্রশ্ন। তবে, সেই সমালোচনাকে তুড়ি মেরে ফের সমর্থকদের আনন্দে ভাসালেন মুস্তাফিজ।

লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আগের ম্যাচে শেষ ওভারে ১৭ রান ডিফেন্ড করতে গিয়ে ৩ বলেই ১৯ রান দিয়েছিলেন মুস্তাফিজ। সেই বেদনা ভুলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ভালোভাবেই ঘুরে দাঁড়ালেন কাটার মাস্টার।

গতকাল রোববার (২৮ এপ্রিল) ঘরের মাঠে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে দাপুটে জয় পেয়েছে ধোনির চেন্নাই। এমন জয়ে বল হাতে অবদান রাখেন পেসার মুস্তাফিজ। মাত্র ১৯ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। ফিজের এমন বোলিংয়ের দিনে হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়ে আবারও পয়েন্ট তালিকার শীর্ষ তিনে উঠে এল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিন মাত্র ৬.৭০ ইকোনমি রেটে বোলিং করেছেন মুস্তাফিজ। অবশ্য নিজের প্রথম দুই ওভারে কোনো উইকেট না পেলেও ইনিংসের ১৯তম ওভারে ২ উইকেট নিয়ে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন এই বাঁহাতি পেসার। আর এমন পারফরম্যান্সের পর শীর্ষ উইকেটশিকারীর লড়াইয়ে মুম্বাইয়ের পেসার জাসপ্রিত বুমরাহর ঘাড়ে শ্বাস ফেলছেন মুস্তাফিজ।

দুইজনেরই উইকেটসংখ্যা ১৪, তবে ম্যাচ কম খেললেও গড় আর ইকোনমি বেশি থাকায় শীর্ষস্থান দখলে নিতে পারেননি মুস্তাফিজ। যেখানে ৯.৭৫ ইকোনমি মুস্তাফিজের, সেখানে বুমরাহর ইকোনমি ৬.৬৩। একইভাবে গড়েও এগিয়ে বুমরাহ। ১৭.০৭ গড়ে বোলিং করেছেন তিনি, সেখানে মুস্তাফিজের গড় ২১.১৪।

তবে, মুস্তাফিজের সামনে এখনও সুযোগ রয়েছে শীর্ষস্থান দখলের। আগামী ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে খেলবেন কাটার মাস্টার। এরপরই জিম্বাবুয়ে সিরিজের জন্য ফিরবেন বাংলাদেশে। নিজের শেষ ম্যাচটা রাঙিয়ে রাখতে চান এই তারকা পেসার।

আরো পড়ুন : জিম্বাবুয়ে সিরিজের দলে নেই সাকিব-মোস্তাফিজ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শীর্ষস্থান লড়াইয়ে মুস্তাফিজ, শ্বাস ফেলছেন বুমরাহর ঘাড়ে

আপডেট সময় ১০:২০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪