শিরোনাম :
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টায় একটি চক্র: প্রধানমন্ত্রী তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমল, সমঝোতার পথে ইরান সড়কে একই নম্বরে একাধিক বাস, স্লিপার বাসে অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

জনপ্রতিনিধিদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে বৃহস্পতিবার কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন। 

জনগণের কল্যাণে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধিদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কোনোভাবেই জনগণের আস্থা ও বিশ্বাস হারাবেন না। তাই জনগণের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করুন।’

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের পাঁচটি জেলা পরিষদের চেয়ারম্যান ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, তার সরকার দেশের প্রতিটি এলাকার উন্নয়ন করেছে এবং উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছে তৃণমূল জনগণ।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি গ্রাম একেকটি জনপদে রূপান্তরিত হবে। এরই মধ্যে আমূল পরিবর্তন এসেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন।’ জনপ্রতিনিধিদের প্রতি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে বর্তমানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করার আহ্বান জানান তিনি।

‘বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ লাভ করবে’ বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ প্রেক্ষাপটে জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত রাখতে আপনাদেরকে আন্তরিকতার সঙ্গে জনগণের পাশে দাঁড়াতে এবং তাদের সেবা করার দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’

এর আগে প্রধানমন্ত্রী কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র তাহসীন বাহার সূচনা এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটুকে শপথবাক্য পাঠ করান।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। জেলা পরিষদ চেয়ারম্যানরা হলেন—কুড়িগ্রামের আ ন ম ওবায়দুর রহমান, ঠাকুরগাঁওয়ের আব্দুল মজিদ, সিরাজগঞ্জের শামীম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়ার বিল্লাল মিয়া ও হবিগঞ্জের আলেয়া আক্তার।

পরে একই স্থানে শপথ নেন ময়মনসিংহ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত ৪৪ জন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলররা। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসীন বাহার সূচনা জয়ী হওয়ায় প্রথম নারী মেয়র পেয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। গত ৯ মার্চ সিটি করপোরেশনের উপনির্বাচনে জয়ী হন তিনি। ওই দিনই ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন একরামুল হক টিটু।

আরো পড়ুন : শপথ নিলেন দুই সিটি মেয়র

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

মালয়েশিয়াকে উড়িয়ে বড় জয় বাংলাদেশ এইচপি দলের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জনপ্রতিনিধিদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৫:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪