ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে : তারেক রহমান ওসমান হাদির ঘটনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক ওসমান হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানাল মেডিকেল বোর্ড হাদির ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার স্থান নেই : মির্জা ফখরুল ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়ে ঢামেক হাসপাতালে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

আমরা জনগণের ভোটে ক্ষমতায় এসেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছি। জনগণ আমাদের সঙ্গে রয়েছে, এটাই আমাদের বড় শক্তি। তবে কেউ কেউ চেয়েছিল, নির্বাচন যাতে না হয়। নির্বাচন না হলেই তারা খুশি হতো।

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার (২ মে) তাঁর সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ভোটের অধিকার হরণ করেছিল, তারাই এখন ভোটের অধিকারের কথা বেশি বলে। অথচ আমরাই দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছি।’

রোহিঙ্গা নাগরিক ইস্যু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমার থেকে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গা নাগরিককে আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছিলাম। এখন তাদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবাসনে আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করে যাচ্ছি। থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের গভীর যোগাযোগ রয়েছে। এ কারণে আমরা রোহিঙ্গা সমস্যা সমাধানে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি ও তাদের সহযাগিতা চেয়েছি। আমরা বর্তমানে উন্নয়নের দিকে জোরালো নজর দিয়েছি। সকলের সহযোগিতা নিয়ে আমি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ২৯ এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি সহযোগিতা, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয় এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনার বিষয়ে পাঁচটি দ্বিপাক্ষিক নথি সই হয়। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী দুসিত প্রাসাদের অ্যামফোর্ন সাথার্ন থ্রোন হলে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রাণী সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরো পড়ুন :  সরকার নারী-পুরুষ মজুরি সমান করে দিয়েছে : প্রধানমন্ত্রী

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে : তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আমরা জনগণের ভোটে ক্ষমতায় এসেছি : প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪