শিরোনাম :
সলপের ঘোল, মাঠায় রাসায়নিক ব্যবহার এইচ-১বি ভিসা অপব্যবহারে গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প একাধিকবার শুনতে হয়েছে যে ইসলামে আছে স্ত্রী পুরুষের দাস: সামান্তা রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন, ডিসেম্বরেই গ্রিডে যুক্ত সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন ডিসেম্বরে হাসিনার ফেরার ঘোষণা, এক মাসে গ্রেফতার ৫৩ হাজার পায়ুপথে আমিরাত থেকে বয়ে আনল ১ কেজি সোনার ডিম রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুটি সেনাক্যাম্পের সিদ্ধান্ত সরকারের ঢাকার গণপরিবহণে বিশৃঙ্খলা দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশ চট্টগ্রাম বন্দর টার্মিনাল পরিচালনায় ১৫ বছরের চুক্তি পেল দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত হয়নি : রিজভী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ রোববার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মমেলনে এ কথা জানান রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁকে বিদেশে নেওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি, তবে কোনো উন্নতি হয়েছে, এরকম কোনো খবরও আমরা পাইনি। আমরা আশা করি, দ্রুত তিনি সেরে উঠবেন। এটা আমাদের সবার প্রত্যাশা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, তিনি তাঁর মায়ের জন্য উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন। প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকের সঙ্গে তিনি কথা বলছেন। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে এবং কখন কী করতে হবে এসব নিয়ে কথা বলছেন। তিনি ঘুমানোর সময় পান কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাঁকে সময় কাটাতে হচ্ছে। লন্ডনের ডাক্তারদের সঙ্গে কথা বলছেন এবং এখানকার দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেছেন। সুতরাং বাংলাদেশের রাজনীতি এবং সব মিলিয়ে দলের অন্যান্য নেতাদের সঙ্গে পরামর্শক্রমে যথাসময়ে তিনি আসবেন। কিন্তু মায়ের প্রতি তিনি অপরিসীম দায়িত্ব পালন করছেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, লিভার, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়।

গতকাল শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘গত তিন দিন (২৭, ২৮ ও ২৯ নভেম্বর) আলহামদুলিল্লাহ উনার অবস্থা একই পর্যায়ে আছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, শি ইজ ম্যানটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজেই এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন- এটাই আমাদের আহ্বান।’

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সলপের ঘোল, মাঠায় রাসায়নিক ব্যবহার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চট্টগ্রাম বন্দর টার্মিনাল পরিচালনায় ১৫ বছরের চুক্তি পেল দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত হয়নি : রিজভী

আপডেট সময় ০৫:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫