ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা করের রায়ে বিব্রত হাইকোর্ট, নথি গেলো প্রধান বিচারপতির কাছে

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা দিতে হবে, এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। পরে গত ৪ আগস্টে দেয়া রায় পুনর্বিবেচনার জন্য এই মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, গত ৪ আগস্ট বিচারপতি খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ৬৬৬ কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন সেটি লেখার সময় কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি নিজেই রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি শুনানি করেছিলেন। কাজেই এ রায় তিনি দিতে পারেন না। নিয়মানুযায়ী এটি শুনানির জন্য এখন প্রধান বিচারপতি নতুন বেঞ্চ ঠিক করে দেবেন।

এর আগে, ৪ আগস্ট ড. ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। এর ফলে ড. ইউনূসকে সরকারকে ওই পরিমাণ টাকা পরিশোধ করার কথা ছিল।

আরো পড়ুন :

ড. ইউনূস-মোদি বৈঠক হবে নভেম্বরে

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা করের রায়ে বিব্রত হাইকোর্ট, নথি গেলো প্রধান বিচারপতির কাছে

আপডেট সময় ১২:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪