শিরোনাম :
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি উত্তরাধিকারসূত্রে পাওয়া ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার : অর্থমন্ত্রী এনবিআর আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার লঘুদণ্ড মওকুফ জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : হুমায়ুন কবির জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে আইনের ফাঁকফোকরে অপরাধীদের বেশি দিন আটকে রাখা যায় না : আইজিপি হাকিমাবাদে বার্ষিক ঈদ-এ-মিলাদুন্নবী স. মহফিল অনুষ্ঠিত নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে

নভেম্বরে শুরু স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

  • এস কে চন্দন
  • আপডেট সময় ০৪:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 45

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন এই তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জনে, যারা সবাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আজ সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান কমিশনের সচিব আখতার আহমেদ। তিনি বলেন, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে, তাদের সবাইকে নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সব মিলিয়ে চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জনে।

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এই তালিকা করা হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর ফরম এর মাধ্যমে নতুন ভোটার হওয়ার দাবি, ফরম এর মাধ্যমে আপত্তি এবং ফরম এর মাধ্যমে তথ্য সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। এই ধাপগুলো সম্পন্ন করে প্রকাশ করা হলো চূড়ান্ত তালিকা।

উল্লেখ্য হালনাগাদ প্রক্রিয়ায় নতুন করে লাখ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন তালিকায়।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর মাস থেকেই শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনী কার্যক্রম। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ পৌরসভা নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে এগোচ্ছে কমিশন, আর সেই লক্ষ্যেই এখন চলছে ভোট গ্রহণের চূড়ান্ত প্রস্তুতি।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের পথ আরও স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন সবার নজর আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া নির্বাচনী প্রক্রিয়ার দিকে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নভেম্বরে শুরু স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আপডেট সময় ০৪:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬