শিরোনাম :
সলপের ঘোল, মাঠায় রাসায়নিক ব্যবহার এইচ-১বি ভিসা অপব্যবহারে গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প একাধিকবার শুনতে হয়েছে যে ইসলামে আছে স্ত্রী পুরুষের দাস: সামান্তা রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন, ডিসেম্বরেই গ্রিডে যুক্ত সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন ডিসেম্বরে হাসিনার ফেরার ঘোষণা, এক মাসে গ্রেফতার ৫৩ হাজার পায়ুপথে আমিরাত থেকে বয়ে আনল ১ কেজি সোনার ডিম রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুটি সেনাক্যাম্পের সিদ্ধান্ত সরকারের ঢাকার গণপরিবহণে বিশৃঙ্খলা দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশ চট্টগ্রাম বন্দর টার্মিনাল পরিচালনায় ১৫ বছরের চুক্তি পেল দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড

অভিনয় পারেন না শাকিব খান!

দীর্ঘ ক্যারিয়ারে দেশের গণ্ডি পেরিয়ে শাকিব খান নাম লেখিয়েছেন টলিউডের সিনেমাতেও। কাজ করেছেন শ্রাবন্তী, শুভশ্রীসহ টলিউডের বহু নায়িকার সঙ্গে। সব মিলিয়ে, পশ্চিমবঙ্গেও পরিচিত এক নাম শাকিব। তবে সেই নায়কই কিনা অভিনয় পারেন না? এবার তাঁকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন টলিউডের প্রযোজক রানা সরকার।

বাংলাদেশি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, ‘শাকিব জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই। সুপারস্টারের সিনেমা যেমন চলা উচিত, যেমন দেব, জিৎ, সোহম—সে রকম চলে না। শাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয়ে অন্য যাঁরা নাম করছেন, তাঁদের তুলনায় অতটা ভালো নয়।’

বাংলাদেশ-ভারতের বেশ কিছু যৌথ প্রযোজনায় সিনেমায় শাকিবকে দেখা গেলেও পশ্চিমবঙ্গের হলগুলো এই নায়কের সিনেমায় অতটা আগ্রহী নয় বলে মন্তব্য করেন রানা সরকার। তিনি বলেন, ‘শাকিব খানের সিনেমা হলে তো চলেই না, বাংলার কোনো স্যাটেলাইট চ্যানেলেও তাকে সেই দামটা দেয় না, যে দামটা দেব, জিতের মতো নায়কদের আছে।’

এই প্রযোজকের মতে, শাকিব খান সুপারস্টার ঠিকই, কিন্তু তিনি যদি অভিনয়ের দিকে আরও মনোযোগ দিতেন, তাহলে ভালো হতো!

পশ্চিমবঙ্গের নায়কদের নিয়েও প্রায় সময় কটাক্ষ করেন প্রযোজক রানা সরকার। প্রশ্ন তোলেন তাঁদের অভিনয় পারা না–পারা ও নানা দুর্বলতা নিয়ে। এবার শাকিব খানের মতো জনপ্রিয় নায়কের অভিনয়-দক্ষতা নিয়েও প্রশ্ন তুললেন এই প্রযোজক।

আরো পড়ুন : কোরআন পড়ে মুগ্ধ হলিউড সুপারস্টার উইল স্মিথ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সলপের ঘোল, মাঠায় রাসায়নিক ব্যবহার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চট্টগ্রাম বন্দর টার্মিনাল পরিচালনায় ১৫ বছরের চুক্তি পেল দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অভিনয় পারেন না শাকিব খান!

আপডেট সময় ১১:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪