শিরোনাম :
আবুধাবিতে জয় থেকে ৭ উইকেট দূরে বাংলাদেশ, ড্রয়ের আশায় আফগানরা ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ অপবাদ দিয়ে গৃহবধূর চুল কাটা, যুবককে গাছে বেঁধে নির্যাতন সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, নয়াদিল্লিতে হাজারো মানুষের ঢল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছর প্রাণহানি ৩০৭ জান্নাতুন হত্যা: ফরেনসিক পরীক্ষায় যাচ্ছে সোয়াব মন্দা ও মূল্যস্ফীতির সময় নীতি প্রবর্তনে নোবেল জিতলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড সন্ত্রাসবিরোধী মামলায় দুই সেনা কর্মকর্তা (অব:) গ্রেপ্তার ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়েই অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

আবারও বিয়ে করছেন শাকিব খান

অতীত ভুলে ফের বিয়ে করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তাই শাকিবের পরিবারে বিয়ের পাত্রী বাছাই নিয়ে চলছে তোড়জোড়। খুব শিগগিরই বিয়ে করবেন এ অভিনেতা। গুঞ্জন চলছে, যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক চিকিৎসককে বিয়ের আলোচনা চলছে।

এর আগে শাকিব অপু বিশ্বাস ও বুবলীকে বিয়ে করেন। তাদের দুইজনের ঘরে তার দুটি সন্তানও রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পরিবারের এক সদস্য জানিয়েছেন, যখনই সিনেমা মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু ও বুবলী। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। আর এ কারণেই শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে। শাকিবের পরিবারের ওই সদস্য আরো বলেন, দুজনই এখন শাকিবের অতীত। অথচ তারা এখনো শাকিবের সাথে সম্পর্ক আছে বলে দাবি করছেন। আমরা তাই বেশ বিরক্ত।

এদিকে শাকিবের বাড়িতে যাওয়ায় নিষেধ রয়েছে অপু ও বুবলীর। এ ছাড়া তারা দুজন যদি কোনো সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে কোনো মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনাও রয়েছে শাকিবের পরিবারের।

শোনা যাচ্ছে, দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়েছেন শাকিব। আর তাই এবার পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসবেন ঢালিউড কিং।

এদিকে শাকিবকে কেন্দ্র করে এই দুই নায়িকা মাঝেমধ্যেই বাদানুবাদে জড়াচ্ছেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছে। তাদের এমন কাণ্ডে বিরক্ত শাকিব খান ও তার পরিবার। এমন পরিস্থিতিতে এবার খবর রটেছে, শাকিব খানকে আবারো বিয়ে দিতে চায় তার পরিবার।

ইতোমধ্যে শাকিবের মতামত নিয়ে তার মা, বাবা, বোন, বোনজামাই সবাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন। নায়কের একটি পারিবারিকসূত্র জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে বিয়ে করবেন শাকিব খান। এদিকে পারিবারিকভাবে বিয়ে করার জন্য নায়কেরও সম্মতি রয়েছে। তাই পরিবার চাচ্ছে দ্রুতই শাকিবের বিয়ের শুভ কাজটি সারতে। পারিবারিকভাবে এ বছরের শেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

আরো পড়ুন : পাকিস্তানের হলে চলছে বাংলাদেশের সিনেমা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আইএমএফের নতুন পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২%, মূল্যস্ফীতি বেড়ে ১০.৯%

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়েই অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আবারও বিয়ে করছেন শাকিব খান

আপডেট সময় ১০:৪১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪