শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

গরমের সংবাদ পড়ার সময় গরমেই অজ্ঞান সংবাদ পাঠিকা

ভারতের পশ্চিমবঙ্গে টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে তাপদাহের সংবাদ পড়ার সময় তীব্র গরমে অজ্ঞান হয়ে পড়েছিলেন এক উপস্থাপিকা। লোপামুদ্রা সিনহা নামের ওই উপস্থাপিকা ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দূরদর্শন বা ডিডির উপস্থাপিকা। খবর এনডিটিভির

পশ্চিমবঙ্গ রাজ্যে গত কয়েক দিন ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে নাকাল রাজ্যবাসী। তারই যেন একটি নমুনা দেখা গেল দূরদর্শনের টিভি সেটে।

অজ্ঞান হওয়ার বিষয়টি লোপামুদ্রা তার ফেসবুকে জানিয়েছেন। তিনি বলেন,অনুষ্ঠান শুরুর আগে থেকেই একটু অসুস্থ বোধ করছিলেন। তারপরও তিনি স্টুডিওতে গিয়েছিলেন অনুষ্ঠানের কাজ করতে।

লোপামুদ্রা জানান, শরীরে পানিশূন্যতা ঠেকাতে তিনি তার সঙ্গে এক বোতল পানিও রেখেছিলেন। তবুও তিনি অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যান।

এক ভিডিওতে তিনি বলেন, ‘লাইভ নিউজের সময় আমার রক্তচাপ মারাত্মকভাবে কমে যায় এবং আমি অজ্ঞান হয়ে যাই। আমি বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলাম। ভেবেছিলাম, কিছুটা পানি পান করলে ঠিক হয়ে যাবে।’

মজার বিষয় হলো, লোপামুদ্রা যখন অজ্ঞান হয়ে যান সে সময় তিনি তাপদাহের খবর পড়ছিলেন।

দূরদর্শনের পুরো স্টুডিও শীতাতপ নিয়ন্ত্রিত। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন এয়ার কন্ডিশন ব্যবস্থা কাজ করছিল না। ফলে, স্টুডিও গরম হয়ে ওঠে এবং সেখানকার সব বাতি জ্বলতে থাকায় তাপমাত্রা আরও বেড়ে যায়।

আরো পড়ুন : সৌদি আরবে সিনেমা হল থেকে আয় ৩.৭ বিলিয়ন ডলার

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গরমের সংবাদ পড়ার সময় গরমেই অজ্ঞান সংবাদ পাঠিকা

আপডেট সময় ০৮:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪